banner image
12% ছাড়
img

চিলেকোঠার সেপাই (হার্ডকভার) hardcover

  • | (1 review)

লেখক: আখতারুজ্জামান ইলিয়াস

৳390.00 ৳ 345.00 ইনস্ট্যান্ট ৳ 45.00 সেভ করুন (12% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Literature & Fiction

প্রকাশনী: The University Press Limited (UPL)

সংস্করণ: 2024

সাব ক্যাটাগরি: Novel

পৃষ্ঠা সংখ্যা: 305


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম চিলেকোঠার সেপাই (হার্ডকভার)
ক্যাটাগরি Literature & Fiction
লেখক আখতারুজ্জামান ইলিয়াস
প্রকাশনা The University Press Limited (UPL)
পৃষ্ঠা সংখ্যা 305
সংস্করণ 2024
ভাষা Bangla

১৯৬৯ সালের পূর্ব বাঙলা। কী এক জীবনস্পধী মন্ত্রের মুখে বিস্ফারিত চারদিক। কেঁপে ওঠে নগর ঢাকা। কাঁপে শহর, বন্দর, গঞ্জ, নিভৃত গ্রাম, এমনকি যমুনার দুর্গম চর এলাকা। কখনো কঠিন বুলেটের আঘাতে, কখনো ঘুম-ভেঙ্গে-দেওয়া আঁধির ঝাপটায়। মিটিং আর মিছিল আর গুলিবর্ষণ আর কারফ-ভাঙা আর গণআদালত – সব জায়গায় ফেটে পড়ে ক্ষোভ ও বিদ্রোহ। সব মানুষেরই হৃদয়ের অভিষেক ঘটে একটি অবিচল লক্ষে — মুক্তি । মুক্তি? তার আসার পথও যে একরকম নয়। কারো স্লোগান, ‘দিকে দিকে আগুন জ্বালো’, কারো ‘পদ্মা মেঘনা যমুনা' । কেউ দাঁড়ায় এই সারিতে, কেউ ঐ সারিতে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে দৃষ্টি রাখে । মুক্তির স্বাদ কি এমনই ! উষ্ণ থেকে উষ্ণতর হয় ঢাকা। সেই ঢাকার ঘিঞ্জি গলির মধ্যে একটি বাড়ি। সেই বাড়িতে থাকে একজন, নাম যার ওসমান গনি ওরফে রঞ্জু। যে সব শোনে, দ্যাখে, মিটিঙে যায়, মিছিলেও যায়। তবু কিছুতেই সে যেন শরিক নয়। তাকে ঘিরে রাখে তার চিলেকোঠার চার দেওয়াল। ওই দেওয়াল বিচ্ছিন্নতার ও আত্মপ্রেমের। তার প্রতিবেশী তারই সহনামী আরেক রঞ্জু, এক কিশোর। তার তরুণী বোনের প্রতি ওসমান আসক্ত, মেয়েটির শরীর সে কামনা করে। কিন্তু প্রেম তার কিশোর রঞ্জুর প্রতি। এই প্রেমের খাঁচা থেকে বেরিয়ে আসার জন্য ওসমানের ডানা তিরতির করে, কিন্তু অত সহজ কি বেরুনো? গণঅভ্যুত্থানে সন্ত্রস্ত শাসকদের নতুন করে আরোপ করা সামরিক শাসনের নির্যাতন শুরু হলে বন্ধুরা যখন বিহ্বল, ওসমানের ডানায় তখন লাগে প্রবল বেগ। 

গ্রাহকের রিভিউ তালিকা

  • | (1 review)
default-comment-thumb

দিয়া

কিছু বই মাঝে মাঝে প্রশ্ন রেখে যায়, দেখার ভেতরেও যা দেখা যায়, তা কি শুধুই বিভ্রম? যদি তাই হবে, তাহলে কেন শত বছর আগের বিদ্রোহীরা বার বার ফিরে আসে খিজির হয়ে? কেন ওসমানেরা চায় রঞ্জুদের হত্যা করে নিজেদের মানসিক বিচ্ছিন্নতার দেয়াল ভেঙে বেরিয়ে আসতে? এসব প্রশ্নের উত্তর অসম্পূর্ণ রেখে দিয়েই লেখক পুরো বইয়ের প্রতিটি চরিত্রকে সম্পূর্ণ করেছেন। একের পর এক চরিত্রের সাথে পরিচয়, অকথ্য ভাষায় গালাগালি, ঘটনার অগ্রসরতার শ্লথগতি সবকিছু চাপা পড়ে যায় যখন খিজিরের স্ক্রু ড্রাইভার আর প্লায়ারের অনিবার্য পরিণতি নিশ্চিত জেনে চারিদিকে সমস্ত কিছু হাহাকার করে ওঠে । যখন দানবাকৃতির বটগাছ গ্রাস করে নেয় অবাধ্য চেংটুকে। যখন করমালির গলিত ঘায়ের যন্ত্রণায় মুছে যায় বিপ্লবের সমস্ত চেতনা। তাই বোধ হয় তখন "স্বৈরাচারমুক্ত" পূর্ব বাংলার চিলেকোঠার চার দেয়ালে আবদ্ধ ওসমানের জীবনে এসব মিটিং-মিছিলের ভূমিকাও ফুরিয়ে আসে! ইতিহাসের অন্যতম এক অভ্যুত্থানের মনস্তাত্ত্বিক পোস্টমর্টেমস্বরুপ লেখা ভয়ানক সাহসী এই রচনাকে কেবল ঐতিহাসিক উপন্যাসের সংকীর্ণ গন্ডিতে ফেলে রাখলে লেখককে অপমান করা হয় বৈকি!

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।