banner image
31% ছাড়
img

চন্দ্রকায়া (হার্ডকভার) hardcover

লেখক: মম সাহা (বিষাদিনী)

৳600.00 ৳ 415.00 ইনস্ট্যান্ট ৳ 185.00 সেভ করুন (31% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Literature & Fiction

প্রকাশনী: Nobokothon Prokashoni

সংস্করণ: 2024

সাব ক্যাটাগরি: Novel

পৃষ্ঠা সংখ্যা: 284


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম চন্দ্রকায়া (হার্ডকভার)
ক্যাটাগরি Literature & Fiction
লেখক মম সাহা (বিষাদিনী)
প্রকাশনা Nobokothon Prokashoni
পৃষ্ঠা সংখ্যা 284
সংস্করণ 2024
ভাষা Bangla

চন্দ্রকায়া (হার্ডকভার)

কুমুদ প্রথম প্রথম কিছুটা ভয় পেলেও পরক্ষণেই সাহসিকতার সাথে প্রশ্ন করল, “কে?”
কিয়ৎক্ষণ পর সে শুনতে পেল জানালার বিপরীত দিক থেকে তার প্রেমিক পুরুষের কণ্ঠস্বর।  আকুলতা মিশ্রিত কণ্ঠে সে বলছে, “কুমুদিনী, আমি এসেছি। এই অধমের জন্য অভিমানের জানালাটা একটু খোলা যাবে কি? আপনার মুখখানা দর্শন করতে না পারলে ঘুমের সাথে আমার সম্পর্ক ছিন্ন হবে যে!” কুমুদের চোখে জলের আভাস৷ আস্তে ধীরে বিনা শব্দে জানালা খুলে দিলো সে। জানালা খুলতেই অন্ধকার মিশ্রিত পরিবেশে আপন পুরুষের অস্তিত্ব নজরে এলো তার। চোখ নামিয়ে কপট রাগ জড়ানো প্রশ্ন ছুঁড়ল সে নিজ প্রেমিকের উদ্দেশে, “এত রাতে এখানে কী আপনার?”
প্রেমিকার মিছেমিছি রাগ বুঝতে পেরে রবীর মুখে প্রসন্নতার হাসি ফুটে ওঠে। টর্চ লাইটটা জ্বালিয়ে সেটার ওপর হাত রাখে আলোর ঝলমলানি কমিয়ে আনতে। মৃদু আলোতে কুমুদের শুকনো মুখটির দিকে তাকিয়ে বলে, “দেখা দেননি কেন আমায়? আপনি তো জানেন, আপনার কোমল মুখখানি দেখে ঘুমাতে যাওয়ার অভ্যেস হয়েছে আমার। অভ্যাস বদলে দিতে চাচ্ছেন কেন?” কুমুদের অশ্রু জমা চোখ হেসে ওঠে লজ্জায়। লজ্জা লুকানোর আপ্রাণ চেষ্টা করে মেয়েটি।
“এত দেখতে হবে না। রাতের অন্ধকারে এখানে এসেছেন, লোকে জানলে কী হবে ভাবতে পারছেন? দেখে ফেললে প্রচুর মার খেতে হবে কিন্তু!”
“আমি নির্দ্বিধায় সেই মার নিতে রাজি। আপনাকে দেখার অপরাধে ফাঁসি হলে, আমি গলা পেতে নেব সেই দড়ি। তবুও আপনাকে দেখার লোভ ছাড়তে পারব না।”
কুমুদ মুখ ভেংচিয়ে বলে, “বেশ ভালো কবিতা বলছেন তো ইদানীং! কবি হয়ে যাচ্ছেন নাকি? মার খেলে এভাবে দেখতে আসার ভূত নেমে যাবে মাথা থেকে।”
“নামুক ভূত, কিংবা কপালে শনি আসুক। আপনি বললে, আমি মরতে রাজি এক্ষুনি, এক্ষুনিই।

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।