banner image
11% ছাড়

গোলাম আম্বিয়া খান লুহানী এক অজানা বিপ্লবীর কাহিনি (হার্ডকভার) hardcover

লেখক: মতিউর রহমান

৳600.00 ৳ 535.00 ইনস্ট্যান্ট ৳ 65.00 সেভ করুন (11% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Literature & Fiction

প্রকাশনী: prothoma prokashan

সংস্করণ: 2024

সাব ক্যাটাগরি: Biographies, Memories & Interviews

পৃষ্ঠা সংখ্যা: 296


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম গোলাম আম্বিয়া খান লুহানী এক অজানা বিপ্লবীর কাহিনি (হার্ডকভার)
ক্যাটাগরি Literature & Fiction
লেখক মতিউর রহমান
প্রকাশনা prothoma prokashan
পৃষ্ঠা সংখ্যা 296
সংস্করণ 2024
ভাষা Bangla

বিশ শতকের দ্বিতীয় দশকে লন্ডনে শ্রমিক আন্দোলন ও সোভিয়েত বিপ্লবের সমর্থনে প্রচার আন্দোলনে জড়িয়ে পড়েন এক বাঙালি বিপ্লবী। তারপর প্যারিস, বার্লিন, জেনেভা, মস্কো প্রভৃতি ইউরোপীয় শহর ঘুরে খুঁজে ফেরেন ভারতের মুক্তির দিশা। আরও দুই বিপ্লবীর সঙ্গে মিলে ‘ভারত ও বিশ্ববিপ্লব' থিসিস লিখে পাঠান রুশ বিপ্লবের নায়ক লেনিনের কাছে। বিয়ে করেন এক ফরাসি ফ্যাশন ডিজাইনার ও মডেলকে, যাঁর পোর্ট্রেট এঁকেছিলেন প্রখ্যাত ইতালীয় শিল্পী আমেদেও মোদিলিয়ানি। সবশেষে স্থায়ী হন মস্কোতে। গ্রহণ করেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সদস্যপদ এবং সোভিয়েত নাগরিকত্ব। সারা পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের কেন্দ্রবিন্দু কমিউনিস্ট ইন্টারন্যাশনালে (কমিন্টার্ন) নানামুখী কাজের সঙ্গে জড়িত হন। স্তালিনের শাসনকালে ভিন্নমতের বিরুদ্ধে যখন দমন-পীড়ন চলছিল, তখন রুশ দেশে আরও অনেকের মতো তাঁকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেটি কার্যকর হয় ১৯৩৮ সালের ১৭ সেপ্টেম্বর। ভারতের স্বাধীনতার জন্য অক্লান্ত পরিশ্রম করা এই বাঙালি বিপ্লবী আর কোনো দিন ফিরতে পারেননি মাতৃভূমিতে। সিরাজগঞ্জের গোলাম আম্বিয়া খান লুহানী নামের এই বাঙালি বিপ্লবীর অজানা কাহিনির নানা দিক উঠে এসেছে এই বইয়ে। ভারতের স্বাধীনতাসংগ্রাম ও সমাজবিপ্লবে জড়িত প্রবাসী বিপ্লবীদের মধ্যে অন্যতম ছিলেন সিরাজগঞ্জের গোলাম আম্বিয়া খান লুহানী। লন্ডনে শ্রমিক আন্দোলন ও রুশ বিপ্লবের সমর্থনে নানামুখী তৎপরতায় যুক্ত হন। প্যারিস, বার্লিন, জেনেভা, মস্কো প্রভৃতি ইউরোপীয় শহরে বহুমুখী কাজে যুক্ত এই বিপ্লবীকে স্তালিনের শাসনামলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কমিন্টার্ন কর্মী লুহানীর সেই মর্মান্তিক আখ্যান জীবন্ত রূপ পেয়েছে এই বইয়ে।

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।