| বইয়ের নাম | কষ্টের ফেরিওয়ালা(হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | এস এ বিপ্লব |
| প্রকাশনা | Poddaboti |
| পৃষ্ঠা সংখ্যা | 56 |
| সংস্করণ | 2025 |
| ভাষা | Bangla |
কষ্টের ফেরিওয়ালা(হার্ডকভার)
বইটির নাম কষ্টের ফেরিওয়ালা দেওয়ার কারণ আমি আমার জীবনে চাওয়ার মধ্যে খুব কমই পেয়েছি। বাবা, মা হীন জীবন অনেক কষ্টের। আমি প্রতি মুহূর্তে তাদের উপলব্ধি করেছি। আমার মায়ের জন্য আমি কিছুই করতে পারিনি। আমার মা দেখে যেতে পারেনি আমার শিক্ষা জীবন, আমার কর্মজীবন। দেখে গেছে বেকার জীবন, দেখে গেছে অর্থহীন জীবন। সেই কষ্ট থেকেই লেখালেখি শুরু করি।
আমি এক কষ্টের ফেরিওয়ালা। বাবাকে দেখিনি। তার আদর, স্নেহ, সাহস কিছুই পাইনি। নবম শ্রেণিতে থাকতে মাকে হারিয়েছি। কষ্ট সেখানে নয়, মৃত্যু প্রকৃতির নিয়মেই হয়। কিন্তু কষ্ট সেখানে যখন মায়ের মৃত্যু ধুকে ধুকে দেখতে হয়েছে। পকেটে টাকা ছিল না, করব কি দিয়ে! এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে একটা সন্তানের জীবনে। অথচ এখনও এই শহরে দিন চলে যাচ্ছে। কিন্তু মনে পড়ে সেই সব স্মৃতি আর কষ্ট। বেকার জীবনে প্রেম এসেছিল। তাকেও ধরে রাখতে পারিনি। বাবা, মা, প্রেমিকা সবাইকে হারিয়ে আমি হয়েছি কষ্টের ফেরিওয়ালা। এই ফেরিওয়ালা শুধু কষ্টই কেনে, কষ্ট বিক্রি করতে পারে না। ফেরিওয়ালা যেমন - অনেক পণ্য একসাথে করে রাস্তায় নেমে ফেরি করে, ঠিক তেমনি আমি অনেকগুলো কষ্ট নিয়ে জীবনের পথের রাস্তায় রাস্তায় কষ্ট ফেরি করতে করতে হয়েছি কষ্টের ফেরিওয়ালা।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।