আল্লাহ-কে ভয়কারী আল্লাহ-র দিকেই পলায়নকারী। আল্লাহ তাঁর পবিত্র কালামে তাঁকে যারা ভয় করে তাদের প্রশংসা করে ইরশাদ করেছেন নিশ্চয় যারা তাদের রবের ভয়ে ভীত-সন্ত্রস্ত থাকে; যারা তাদের রবের আয়াতসমূহে ঈমান আনে; যারা তাদের রবের সাথে শিরক করে না এবং যারা যা কিছু দান করে তা ভীত-কম্পিত হৃদয়ে করে থাকে এজন্য যে, [তারা বিশ্বাস করে] তারা তাদের রবের কাছে ফিরে যাবে। তারাই কল্যাণসমূহের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং তাতে তারা অগ্রগামী। [সূরা মু’মিনূন, আয়াত নং ৫৭-৬১] কোনো অন্তর থেকে যখন আল্লাহর ভয় চলে যায়, তখন তার ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। পক্ষান্তরে আল্লাহর ভয় যখন অন্তরে শিকর গেড়ে বসে যায়, তখন সে কামনা-বাসনাকে জ্বালিয়ে শেষ করে দেয়। অন্তর থেকে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার মানসিকতা সমূলে উৎপাটন করে ফেলে।