অন্য এক আয়াতে তিনি ইরশাদ করেছেন
আর তারা সেই দিনকে ভয় করে, যার অকল্যাণ হবে সুবিস্তৃত। [সূরা দাহর, আয়াত নং ৭]
ইবনে রজব বলেন, তাকওয়া শব্দটিকে কখনও আল্লাহর নামের সাথে সম্বন্ধযুক্ত করা হয়। যেমন, এক আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন আর তোমরা আল্লাহকে ভয় কর, যাঁর কাছে তোমাদের একত্র করা হবে। [সূরা মায়িদা, আয়াত নং ৯৬]
তাকওয়া শব্দটিকে যখন আল্লাহ-র দিকে সম্বন্ধিত করা হবে, তখন তার অর্থ হবে- তোমরা আল্লাহর রাগ গোস্বা অসন্তুষ্টি ও ক্রোধকে ভয় কর। কেননা, আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধই হচ্ছে সবচেয়ে ভয়ের বিষয়। একেই সবচেয়ে বেশি ভয় করা উচিত। এর কারণেই দুনিয়া-আখেরাতে শাস্তির সম্মুখীন হতে হবে। এ ব্যাপারে আল্লাহ ইরশাদ করেছেন
আর আল্লাহ তোমাদের তাঁর নিজের ব্যাপারে সতর্ক করছেন। [সূরা আলে ইমরান, আয়াত নং ২৮]