মানুষের জীবন কি চক্রের মত? চক্রের কোন শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে? শুরু নেই, শেষ নেই। চক্র ঘুরছে।
এই চক্রের ভেতরে ঘুরপাক খেতে খেতে অপেক্ষা করে কেউ কেউ কিংবা সকলেই। কিসের অপেক্ষা?
- হুমায়ূন আহমেদ’এর অপেক্ষা হাতে নিলে এই কথাগুলোই হয়তো সর্বপ্রথম চোখে পড়বে, মলাটের ভেতর সরু অক্ষরে লেখা। সাধারণত এখানে বইয়ের ছোট্ট একটা পরিচিতি লেখা থাকে। ভেতরে কি পেতে যাচ্ছেন, কি পড়তে যাচ্ছেন তার আকার ইঙ্গিত। কিন্তু হুমায়ূন আহমেদ এখানে তেমন কিছু লিখতে চাইলেন না। রহস্যে ঘিরে রাখলেন পাঠককে। মনে প্রশ্ন জাগিয়ে দিলেন। কয়টা পৃষ্ঠা উল্টে সামনে এগোলেই চার লাইনের ছোট্ট কবিতাংশ,
ঘর খুলিয়া বাইর হইয়া
জোছনা ধরতে যাই
আমার হাত ভর্তি চাঁদের আলো
ধরতে গেলেই নাই।
লাইনগুলো দিয়ে রহস্য ধরে রাখলেন কিংবদন্তি লেখক। এখন তো সামনে এগোতেই হবে।
বইটি শুরু হয় আনন্দ দিয়ে। অমলিন আনন্দ, যেখানে কোনো আক্ষেপ নেই। কিন্তু জীবন তো এমন নয়। জীবনে সুখ-দুঃখ উভয় যমজ ভাইয়ের মত বিরাজমান। হুমায়ূন আহমেদ’এর অপেক্ষা কারণে অকারণে সত্য কথা বলে। মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়, আবার চোখে আঙ্গুল দিয়ে নিজের ভুলগুলো দেখিয়ে দেয়। কষ্টের সীমা লঙ্ঘন করে সুখের হাতছানি দেয়। কিন্তু সুখ দেয় না।
এই অপেক্ষাকে জন্মদিনের শুভেচ্ছা। আরও অসংখ্য পঁচিশ বছর যেন এভাবেই কেটে যায়।
মো আলাউদ্দিন
‘অপেক্ষা’ হুমায়ুন আহমেদের এক সরল অথচ গভীর অনুভূতির গল্প। পড়তে পড়তে মনে হয়—অপেক্ষা শুধু সময়ের নয়, মানুষের মনেরও।
Eshrat Jahan Samiya
#বুকরিভিউ ◾বই: অপেক্ষা ‘অপেক্ষা’ হলো এমন একটি শব্দ, একটি দীর্ঘশ্বাস—যা সময়ের ভাঁজে অনিশ্চয়তা হয়ে জমে থাকে। হুমায়ূন আহমেদের ‘অপেক্ষা’-য় সেই অনুভূতিই গভীর ও সূক্ষ্ম সাহিত্যিক রূপে প্রকাশ পেয়েছে। ◾পাঠপ্রতিক্রিয়া: অপেক্ষার নিখুঁত চিত্র বইয়ের পাতায় লেখক সুনিপুণভাবে এঁকেছেন। গল্পের চরিত্রগুলো কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো চাপা আর্তনাদ অনুভব করতে শেখায়। সুরাইয়া চরিত্রটার প্রতি একটা সময় বিরক্তবোধ করেছি। মা হিসেবে সন্তানদের প্রতি সুরাইয়ার অসংলগ্ন আচরণগুলো কষ্ট দিয়েছে। তিনি নিজ অপেক্ষাকে জিইয়ে রাখতে গিয়ে চারপাশের মানুষের বাস্তবতাকে বিষাদময় করে তুলেছেন। ছোট্ট সুপ্রভার জন্য বুকের গহীনে চাপা কষ্ট ও মায়া কাজ করে সবসময়। এখানে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত অপেক্ষা আর আক্ষেপের গল্প সুন্দর ও সুনিপুণভাবে বলে যায়, যা পড়তে পড়তে একরাশ শূন্যতা ও বিষণ্নতা কাজ করে। এজন্যই বলা যায়, ‘অপেক্ষা’ হুমায়ূন আহমেদের আরেকটি বিষণ্ণ সুন্দর এক বই।
Ador roy
অপেক্ষা❤️ আমার পড়া প্রিয় একটা বই প্রিয় লেখকের।
Tasnim Sorna
অপেক্ষা এমন একটি গল্প, যেখানে শব্দ কম কিন্তু না-বলা কষ্ট অনেক। এখানে আশা আছে, তবু তা নিঃশব্দ। ভালোবাসা আছে, তবু ভাঙা। বইটা শেষ হয়— কিন্তু অনুভূতি শেষ হয় না।