| বইয়ের নাম | অক্ষরের ফাঁদ (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Literature & Fiction |
| লেখক | আলী জুলফিকার জাহেদী |
| প্রকাশনা | Idea Prokashon |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | 2025 |
| ভাষা | Bangla |
গল্পের শুরুটা আদালত চত্বরে। আসামী রেনু এবং তার বন্ধু আইনজীবী শান্তার ঠোঁটের কোণে এক চিলতে হাসির মধ্য দিয়ে। রেনুর বাসায় লাশ পাওয়া গেছে দেশের নামকরা কথাসাহিত্যিক ইমন আহমেদের। ইমন মূলত চিরচেনা গ্রাম ফেলে ঢাকা শহরে চলে আসা একজন লেখক। যার মনের ভেতরে খেলা করে গ্রামে ফেলে আসা এক নষ্টালজিয়া। শহরে কংক্রিটের জীবন-যাপনে অতিষ্ট করে তোলে তাকে। হারানো অতীত ফিরে পেতে এবং পুরনো জীবন রোমন্থন করতে তার সহযোগী ও সিনেমার পরিচালকের কাছে বিদায় নিয়ে ট্রেনের উদ্দেশ্যে ছুটে চলেন। ট্রেনের কামড়ায় পরিচয় হয় সুন্দরী নারী গবেষক দীপালির সাথে। আলাপচারিতার ফাঁকেই খুঁজে পাওয়া যায় রেনু, শান্তা এবং শান্তার ছোটবোন নিপা যে কিনা আত্মহত্যা করেছিল ছাদ থেকে লাফিয়ে, তাদের। বহুদিন পর ইমন, শান্তা ও রেনুর একসাথে আড্ডা হয় এবং ওরা ড্রিংক করে। শান্তা ওদের রেখে বাড়ি চলে যায়। গভীর প্রণয়ে জড়িয়ে যায় দুজন। সকালবেলা রেনুর ঘর থেকে উদ্ধার হয় ইমনের লাশ। সেখান থেকেই মূল বাঁক শুরু। রেনুকে আদালত চত্বরে আসতে হয়। শুরু হয় মৃত্যু রহস্য উদ্ঘাটন। ইমনের রহস্যময় মৃত্যুর ঘটনা পড়তে গিয়ে পাঠক আবিষ্কার করবেন- অল্প বয়সী মেয়ের আবেগ, সত্যাগ্রহী প্রেম, নিঃসঙ্গ যাপনের সাধনা, বিশ্বাস, প্রতারণা, প্রতিশোধ, প্রতিহিংসা এবং নারী-পুরুষ সম্পর্কের স্নিগ্ধতার দিকগুলো।
পাঠক প্রেমের উপন্যাস পড়তে পড়তে খুঁজে পাবেন থ্রিলারের স্বাদ। যা তরুণ পাঠকের প্রত্যাশা পূরণ করবে...
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।