banner image
30% ছাড়
img

হেদায়েতের পথে যত অন্তরায় (পেপারব্যাক) hardcover

লেখক: শাইখ আব্দুল মালিক আল কাসিম

৳120.00 ৳ 84.00 ইনস্ট্যান্ট ৳ 36.00 সেভ করুন (30% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Religious Books

প্রকাশনী: Muslim Village

সংস্করণ: 2020

সাব ক্যাটাগরি: Faith, Aqeedah and Tawbah

পৃষ্ঠা সংখ্যা: 80


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম হেদায়েতের পথে যত অন্তরায় (পেপারব্যাক)
ক্যাটাগরি Religious Books
লেখক শাইখ আব্দুল মালিক আল কাসিম
প্রকাশনা Muslim Village
পৃষ্ঠা সংখ্যা 80
সংস্করণ 2020
ভাষা Bangla,Arabic

প্রতিবেশীর হক অবহেলা করা

রমজান মাসের একটি দৃশ্য কল্পনা করুন। ইফতারের সময় সারাদিন আল্লাহর নির্দেশনা মোতাবেক একটি মুসলিম পরিবারের সবাই রোজা রেখেছেন। সবাই ক্ষুধার্ত। একটু পরেই সূর্য অস্ত যাবে। পরিবারের প্রতিটি সদস্য ডাইনিং টেবিলে বসে আছেন। তাদের সামনে নানা রকমের খাবার। প্রত্যেকেই, বিশেষ করে শিশুরা মজার মজার খাবারের স্বাদ নেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে । এমন সময় মসজিদ থেকে মুয়াজ্জিনের আজান ভেসে এলো। সবাই বিসমিল্লাহ বলে এবং ইফতারের দু'আ পাঠ করে ইফতার শুরু করলেন। ঠিক এমনই একটা সময়ে আপনার বাসায় কলিং বেল বেজে উঠলো। সবাই তো অবাক! এ সময়ে আবার কে এলো? পরিবারের যে কনিষ্ঠতম সদস্য, যার ওপর রোজাই ফরজ হয়নি। সেই চেয়ার থেকে নেমে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল পাশের বাসার প্রতিবেশী আন্টি দরজায় দাঁড়িয়ে আছে। বাচ্চাটি আবার ঘরের ভেতর এসে নিজের মাকে জানালো, পাশের বাসার আন্টি এসেছেন। এবার টেবিলে উপস্থিত সবার চোখে মুখে রাজ্যের পেরেশানি। ইফতারের সময় প্রতিবেশী কেন এলো? তার কি কোনো বিপদ হয়েছে? তার বাচ্চারা কি কোন ব্যথা পেয়েছে? তাদের বাসায় কেউ কি অসুস্থ হয়ে পড়েছে ইত্যাদি ইত্যাদি। তখন হঠাৎ এই বাড়ির গৃহকত্রীর মনে পড়লো, এই প্রতিবেশী মহিলাটির স্বামী কয়েকদিন ধরে অনুপস্থিত। এই বিষয়টা মনে পড়ার সাথে সাথেই, তিনি ইফতার খাওয়া থামিয়ে দৌড়ে দরজায় ছুটে গেলেন এবং সে প্রতিবেশী মহিলাকে প্রশ্ন করলেন, ‘কী ব্যাপার আপা, কোন সমস্যা? আশা করছি আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন, সবকিছু ঠিকই আছে?' তখন সেই প্রতিবেশী মহিলা লজ্জায় মাথা নিচু করে ফেলল আর খুব বিনয়ের সুরে বললো, ‘আপা, আমরা রোজা ভাঙতে পারছি না। আমাদের বাসায় কোনো খাবার নেই। আমার বাচ্চারা এখনো না খেয়ে আছে, আমিও তাই।' একথা শুনার পর রোজাদার মা প্রতিবেশী মহিলাকে আদর করে ভেতরে ডেকে নিয়ে গেলেন এবং তার ও তার পরিবারের জন্য ইফতারের ব্যবস্থা করলেন।...

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।