| বইয়ের নাম | সময় কখনো ফিরে আসে না |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | শাইখ আব্দুল মালিক আল কাসিম |
| প্রকাশনা | Ruhama Publication |
| পৃষ্ঠা সংখ্যা | 88 |
| সংস্করণ | 2019 |
| ভাষা | Bangla |
জীবন তো কিছু সময়েরই সমষ্টি । তাই সময় কাজে লাগানো মানে জীবনের মূল্যায়ন করা । আর সময় হেলায় নষ্ট করার অর্থ জীবনকেই ধ্বংস করা। এ জীবন-সময়ের কৃতকর্মের ওপরই নির্ভর করে অনন্তকালের সফলতা-বিফলতা । কিয়ামত দিবসে বুঝে আসবে ইহকালের প্রতিটি মুহূর্তের মূল্য কেমন ছিল। সেদিন মানুষ আফসোস করবে হেলায় কাটিয়ে দেওয়া সময়গুলো নিয়ে—পরকালের পাথেয় সংগ্রহের কত সুযোগ ছিল! সময়গুলো যে কেটেছে অহেতুক গল্প-আড্ডায়, কেটেছে অলসতা-উদাসীনতায়! হায়, আবার যদি সুযোগ পেতাম! দুনিয়ার জীবন যদি আবার ফিরে পেতাম! কিন্তু সেদিনের আক্ষেপ-আফসোস কোনো কাজে আসবে না। দেখুন না, দুনিয়ার এ জীবনেও কি আমরা পারি, অহিবাহিত একটি মুহূর্তকে ফিরিয়ে আনতে? নাহ! এ যে কিছুতেই সম্ভব নয়। সময় যে কখনো ফিরে আসে না । আখিরাতে প্রকৃতপক্ষে তারাই লাভবান হবে, চূড়ান্ত সফলতার মুখ তারাই দেখবে — যারা আপন জীবন-সময়ের যথাযথ মূল্যায়ন করেছে, সময়গুলো কাটিয়েছে মহান প্রতিপালকের আনুগত্যে। প্রিয় পাঠক, আসুন, আমরা নিজের সময়কে মূল্যায়ন করি; পরকালের পুঁজিকে আরও সমৃদ্ধ করি। সময়ের কদর বোঝার লক্ষ্যেই পাঠকের জন্য রুহামার এ উপহার—শাইখ আব্দুল মালিক আল-কাসিমের অনন্য সাধারণ গ্রন্থ এর সরল অনুবাদ ‘সময় কখনো ফিরে আসে না'। আল্লাহ আমাদের এ গ্রন্থটি অধ্যয়নে উপকৃত হওয়ার তাওফিক দান করুন (আমিন) ৷
মুফতি ইউনুস মাহবুব
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।