শিশুদের মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা - সালমান ফারসি, শিশু-কিশোর প্রকাশন,
মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা একজন মধ্যযুগীয় মুসলিম সুফি, যিনি হাস্যরসাত্মক চরিত্র হিসেবে সুপরিচিত। মধ্যযুগে আনুমানিক ত্রয়োদশ শতকে সেলজুক শাসনামলে ইরানের বৃহত্তর খোরাসানে তিনি বসবাস করতেন। অবশ্য নিকট ও মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশই নাসিরউদ্দিনকে তাদের দেশের বলে দাবি করে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, তুরস্ক ও উজবেকিস্তান। বিভিন্ন সংস্কৃতিতে তার নাম বিভিন্নভাবে উচ্চারিত হয়। সাধারণত অধিকাংশ সংস্কৃতিতে ‘হোজ্জা’ এবং ‘মোল্লা’ নামে পরিচিত। তিনি জনপ্রিয় দার্শনিক এবং বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তার হাস্যরসাত্মক গল্প এবং উক্তিগুলোই তাকে বিখ্যাত করে রেখেছে। চীনে তিনি 'আফান্টি' নামে পরিচিত এবং চীনারা তাকে উইঘুরের তুর্কি ব্যক্তি বলে মনে করে।