| বইয়ের নাম | ছোটদের ঈশপের গল্প |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children's |
| লেখক | সালমান ফারসি |
| প্রকাশনা | Chotoder Gan Biggan Academy |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla,English |
ছোটদের ঈশপের গল্প
বালিতে এক কাঁকড়া বাস করত। তবে সে যেখানে বাস করত সেই বালিতে থাকতে থাকতে খুব বিরক্ত হয়ে উঠল। সে ঘুরতে বের হবার সিদ্ধান্ত দিল। সে ভাবল তৃণভূমিতে যাবে ঘুরতে। আহা! সেখানে না জানি কত মজা। ভেবে কাঁকড়ার মন খুশি হয়ে উঠল। সে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। সেখানে সে নিশ্চয়ই এই বালি থেকে ভালো আনন্দ পাবে। তাই সে আর দেরি করল না। পা টেনে টেনে চলল তৃণভূমিতে। কিন্তু বিধিবাম, সেখানে একটি ক্ষুধার্ত শিয়াল আগে থেকেই ওৎ পেতে বসেছিল। সে কাঁকড়াকে দেখতে পেয়ে পলকের মধ্যে থাবা মেরে তাকে ধরে ফেলল। তারপর তাকে কচমচিয়ে চিবিয়ে খেয়ে ফেলল। তাই তো বলা হয় তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাক । নীতিকথা: তোমার সৌখিনতা যেন তোমাকে বাস্তবতা ভুলিয়ে না নেয়।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।