| বইয়ের নাম | মনের ওপর লাগাম |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | আল্লামা ইবনুল জাওযী (রহঃ) |
| প্রকাশনা | ওয়াফি পাবলিকেশন |
| পৃষ্ঠা সংখ্যা | 103 |
| সংস্করণ | 2017 |
| ভাষা | Bangla |
বিবেকের গুণ
বি'বেক কী, এর অবস্থানই-বা কোথায়—এ নিয়ে মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন । মত আছে। বিবেকের গুণাগুণ নিয়ে হাদীসও কম নয়। এর কিছু কিছু আমি আমার যাম্মুল-হাওয়া (খায়েশের সমালোচনা) বইতে উল্লেখ করেছি। সেজন্য এখানে আবার সেগুলো উল্লেখ করছি না; বরং সেখান থেকে একটা অংশ তুলে দিচ্ছি:
কোনো জিনিসের গুণাগুণ তার ফলাফল থেকে বোঝা যায়। স্রষ্টাকে চিনতে পারার মাঝেই বিবেকের সাফল্য। কেননা, বিবেক স্রষ্টার অস্তিত্ব নিয়ে চিন্তাভাবনা করে একসময় তাকে চিনতে পারে। নবিদের সত্যবাদিতা নিয়ে ভেবে একসময় তা বুঝতে পারে। সুস্থ বিবেক তখন আল্লাহ ও তাঁর বার্তাবাহক রাসূলদেরকে অনুসরণের উৎসাহ দেয়।
কঠিন জিনিস হাসিল করতে মন নানা পরিকল্পনা করে। এই যেমন মন তার কৌশল খাটিয়ে অবাধ্য পশুকে বশ মানিয়েছে। সাগরের বিশাল জলরাশি পেরিয়ে যেখানে পা ফেলা মানুষের জন্য এককালে অসাধ্য ছিল, জাহাজ বানিয়ে তাকে সেখানে যাওয়ার উপায় শিখিয়েছে। শিখিয়েছে কীভাবে উড়ন্ত পাখিকে শিকার করতে হয়। এর সবই মানুষ করেছে তার প্রয়োজনে। নিরাপদে থাকার খাতিরে।
বিবেক মানুষকে শিখিয়েছে কেন পরকালের জন্য দুনিয়ার মোহ ছাড়তে হবে। এটা আছে বলেই পশুপাখির ওপর মানুষের শ্রেষ্ঠত্ব। মানুষ তাই আল্লাহর কথা ও অনুশাসন শোনার যোগ্যতা অর্জন করেছে। জ্ঞানে ও কাজে অর্জন করতে পেরেছে দুনিয়া- আখিরাতের সর্বাধিক কল্যাণ। তার শ্রেষ্ঠত্বের জন্য এগুলোই যথেষ্ট।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।