| বইয়ের নাম | হৃদয় জাগার জন্য |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | ইয়াসমিন মুজাহিদ |
| প্রকাশনা | Somokalin Prokashon |
| পৃষ্ঠা সংখ্যা | 168 |
| সংস্করণ | 2020 |
| ভাষা | Bangla |
কাঁচের ফুলদানি
তখন বয়স মোটে সতেরো। একটি স্বপ্ন দেখেছিলাম। দেখেছিলাম আমি একটি মসজিদের ভেতর বসে আছি। ছোট্ট এক মেয়ে কোত্থেকে যেন দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করল, “আচ্ছা বলো তো, মানুষগুলো কেন একজন আরেকজনকে ছেড়ে চলে যায়?”
প্রশ্নটা শুনে ভাবলাম, আরেহ, এটা তো আমারই প্রশ্ন; আর আমাকেই কিনা জিজ্ঞেস করা হচ্ছে! পরে অবশ্য বুঝতে পেরেছিলাম, প্রশ্নটা কেন আমাকেই করা হয়েছিল।
মানুষের সাথে খুব বেশি মিশে যেতাম আমি। সম্পর্কগুলোর মায়ায় জড়িয়ে যেতাম। ছোটবেলা থেকেই আমার মন-মেজাজ ছিল অন্যরকম। অন্যান্য ছেলেমেয়েদের স্কুলে দিয়ে তাদের বাবা-মা'রা যখন চলে যেত, ছেলেমেয়েগুলো সহজেই সেটা সামলে উঠতে পারত। আমি কেন যেন পারতাম না। চোখে পানির ফোয়ারা একবার শুরু হলে সেটা আর বাধ মানতে চাইত না। বড় হতে হতে চারপাশের সবকিছুর মায়ায় নিজেকে জড়িয়ে নিতে লাগলাম। ক্লাস ওয়ান থেকেই আমার মনে হচ্ছিল, আমার একজন বান্ধবী দরকার। আরেকটু বড় হলাম। বান্ধবীদের সাথে এটা-ওটা নিয়ে মাঝে-মধ্যে ঝগড়া হতো, খুব খারাপ লাগত আমার। সবকিছুর মায়াতেই জড়িয়ে যেতাম : মানুষ, নতুন জায়গা, স্মরণীয় ঘটনা, ছবি, মুহূর্ত—এমনকি কোনো কাজের ফলাফলের সাথেও জড়িয়ে পড়তাম। আমি যেভাবে চাইতাম, যেভাবে কল্পনা করতাম, সেভাবে কিছু না হলেই কেমন যেন লাগত। হতাশায় ভেঙে পড়তাম। একবার পড়ে গেলে আর উঠে দাঁড়াতে পারতাম না। ভুলতে পারতাম না, ক্ষত আর শুকাত না। যেন একটা কাঁচের ফুলদানি। টেবিলের এক কোণায় রাখা। একবার ভেঙেছে তো আর জোড়া লাগার কোনো উপায় নেই।...
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।