| বইয়ের নাম | হারাম সম্পদের বিধি বিধান (পেপারব্যাক) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | ড. আব্বাস আহমাদ মুহাম্মাদ আল-বায |
| প্রকাশনা | Believers Vision |
| পৃষ্ঠা সংখ্যা | 200 |
| সংস্করণ | 2025 |
| ভাষা | Bangla |
হারাম সম্পদের বিধি বিধান (পেপারব্যাক)
মাল বা সম্পদ কী? হারাম মাল কী? হারাম উপায়ে অর্জিত বা প্রাপ্ত মালের বিধান কী? ইত্যাদি জীবনঘনিষ্ঠ বিষয়গুলো খুবই চমৎকার, বিস্তারিত ও দলীলসমৃদ্ধভাবে আলোচিত হয়েছে ইসলামি অর্থনীতির এই মৌলিক বইটিতে। দলীলের আলোকে শক্তিশালী মত প্রাধান্য দেওয়া হয়েছে। জীবনঘনিষ্ঠ, গুরুত্বপূর্ণ বইটি সকল মুসলিমের জন্য পড়া আবশ্যক।
আয়রোজগার হালাল হওয়া এবং হারাম বর্জন করা প্রতিটি মুসলিমের ওপর ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ! তোমাদের আল্লাহ যা হারাম করেছেন, এমন কিছু নিজ মুখে দেওয়ার চেয়ে মুখে মাটি দেওয়া অনেক ভালো। [আহমাদ, ৭৪৯০, সহীহ],
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে দেহ হারাম খাদ্য দিয়ে প্রতিপালিত হয়েছে, সে দেহ জান্নাতে প্রবেশ করবে না। [আবূ ইয়ালা, ৭৮; হাসান]
ㅤ
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।