| বইয়ের নাম | হরফের ছড়া (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children's |
| লেখক | ফররুখ আহমদ |
| প্রকাশনা | Deshoz Prokashon |
| পৃষ্ঠা সংখ্যা | 32 |
| সংস্করণ | 2022 |
| ভাষা | Bangla |
প্রকাশকের কথা
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ফররুখ আহমদ মৌলিক কবি হিসেবে বাংলা সাহিত্যে তাঁর অবদান অসামান্য। তার স্বীকৃতি তিনি জীবদ্দশায়ই পেয়ে গেছেন। শিশু-কিশোরদের জন্য তিনি বেশ কয়েকটি বিষয়ভিত্তিক ছড়া-কবিতার বই রচনা করেন। ‘হরফের ছড়া' সেই সব অসাধারণ বইয়ের অন্যতম। বইটি শিশু মননে ইতিবাচক চিন্তা চেতনার উন্মেষ ঘটাবে বলে আমাদের প্রত্যয়। সে কারণে এটি নতুনভাবে রঙ্গিন ইলাস্ট্রেশনসহ মুদ্রণের উদ্যোগ নেয়া হয় ।
আমাদের শিশুরা ভাষা শিখতে গেলেই প্রথমে শিখে বর্ণমালা। বর্ণমালা নিয়ে পৃথিবীর সব ভাষার মতো বাংলা ভাষায়ও অনেক বই পাওয়া যায়। ফররুখ আহমদ সেই ষাটের দশকে ছড়ায় ছড়ায় বর্ণমালার সাথে শিশু-কিশোরদের পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি তাদের মনে স্বপ্ন, কল্পনা, উপমা, উপলব্ধি ও জীবনবোধের এক নতুন জগৎ তুলে ধরেছেন।
হরফের ছড়া- সব শিশুদের প্রিয় হোক এই আমাদের প্রত্যাশা।
মনোয়ারুল ইসলাম
প্রকাশক
দেশজ প্রকাশন
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।