| বইয়ের নাম | সংক্ষিপ্ত সিরাতু ইবনি হিশাম (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | ইবনে হিশাম |
| প্রকাশনা | Muhammad Publication |
| পৃষ্ঠা সংখ্যা | 256 |
| সংস্করণ | 2022 |
| ভাষা | Bangla |
সিরাতশাস্ত্র নিয়ে কিছু কথা
সিরাতের পরিচয়
জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের সামগ্রিক আলোচনাই সিরাত।
সিরাতের গুরুত্ব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত মূলত কুরআন-সুন্নাহর বাস্তবিক এক প্রায়োগিক চিত্র। সিরাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের আকিদা, ইবাদত, লেনদেন, আখলাক, শান্তি-যুদ্ধ, দাওয়াত, জিহাদ, সহজ-কঠিন, ঘরের ভেতরের ও বাইরের অবস্থা, সাথিদের সঙ্গে ও শত্রুদের সঙ্গে ব্যবহারসহ সবকিছুর বিস্তারিত সংকলিত রূপ। যে ব্যক্তি জাতি ও সমাজের নেতৃত্ব দিতে চায়, তার জন্যও যেমন সিরাতে নববিতে রয়েছে উত্তম আদর্শ, তেমনিভাবে যে ব্যক্তি নিজের ঘরকে শোভিত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে চায়, তার জন্যও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাতে রয়েছে অনুসরণীয় আদর্শ ।
সিরাতের উপকারিতা
সিরাতশাস্ত্র সমগ্র মানবসমাজের জন্য এমন এক মহান আদর্শ উপস্থাপন করে, যার আলোকে আমরা উত্তম আখলাক ও মানবীয় পরিপূর্ণতার স্বরূপ নির্ণয় করতে পারি। সিরাত একজন মুসলিমের নিকট পূর্ণাঙ্গ নৈতিক আদর্শ তুলে ধরে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমাদের নিজেদের জীবন, সন্তানাদি ও সকল মানুষের চেয়ে অধিক ভালোবাসার দৃষ্টান্ত রয়েছে সিরাতে। সিরাতের মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত ও দাওয়াতি স্তরসমূহ সম্পর্কে বিস্তারিত জানা যায়; যা আমরা আমাদের বর্তমান যুগে প্রয়োগ করতে পারি। এছাড়াও সম্মানিত সাহাবিগণ এবং জনসাধারণের সঙ্গে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবহার থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকেও আমরা উন্নত নববি আচরণে পবিত্র ও সুসজ্জিত করতে পারি। ...
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।