| বইয়ের নাম | রবের পথে যাত্রা |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | মুহাম্মাদ শাকিল হোসাইন |
| প্রকাশনা | রাইয়ান প্রকাশন |
| পৃষ্ঠা সংখ্যা | 128 |
| সংস্করণ | 2022 |
| ভাষা | Bangla |
প্রকাশকের কথা
প্রশংসা মাত্রই মহান আল্লাহর জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের রাসূল, চোখের শীতলতা, উম্মতের পথের দিশারী-দরদী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন ও সাহাবীদের উপর হামদ ও সালাতের পর সমাচার হল, আত্মশুদ্ধি ইসলামের অন্যতম মৌলিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্য। আত্মশুদ্ধি মানে চিন্তাকে বিশুদ্ধ আকীদা-বিশ্বাসের মাধ্যমে পরিশুদ্ধ করা, অন্তর থেকে আল্লাহ ব্যতীত যাবতীয় ইলাহকে পরিত্যাগ করা। সকলপ্রকার নেতিবাচক গুণ থেকে পবিত্র করে উত্তম গুণাবলী দিয়ে সাজানো, গোটা মানবসত্তাকে ঐশী মূলনীতির মাধ্যমে পুনর্গঠিত করা। লেখকের অবলম্বনকৃত এ বইতে আল্লাহর নৈকট্য লাভের কিছু মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে। বইটির আদ্যোপান্ত পড়েছি, আসলে এটি এক ধরণের প্রস্থান। অন্ধকার থেকে আলোর যাত্রা। এই যাত্রা কেবল আল্লাহর পথে, সত্যের প্রশস্ত রাস্তা হয়ে তাঁর নিকট পৌঁছার অনবদ্য এক সফর। আল্লাহ প্রেমে মতোয়ারা হয়ে বুঁদ হওয়া, গুণাহের নাপাক শরাব থেকে শরাবান তাহুরা পানে ধন্য হতে চাওয়া প্রতিটি ব্যাকুল-অস্থির মন, পাপী-তাপী মন তাওবা করত সদ্য জন্মানো শিশুর মত মাসুম-নিষ্পাপ হবে কীভাবে? বইটিতে সে বিষয়গুলোই কুরআন হাদিসের আলোকে উল্লেখ করা হয়েছে। এ বইটি পড়ে যদি একজন পাঠকও হেদায়েতের ঊষাসিনিগ্ধ আলোকিত পথের দিশা পায়; তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে। বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে অন্তরের অন্তস্থল থেকে জানাই শুকরিয়া। আল্লাহ তাআলা এই বইকে হেদায়েত ও আত্মশুদ্ধির মাধ্যম হিসেবে কবুল করুন। সবধরণের পাঠকের বোধগম্য করুন। খাইর ও আফিয়াতের সাথে এর বারাকাহ সবার মাঝে ব্যপৃত করুন। আমিন।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।