| বইয়ের নাম | মোবাইল ফোনে বিয়ে ও তালাক (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | শিব্বির আহামেদ উসমানী |
| প্রকাশনা | Rahnuma prokasoni |
| পৃষ্ঠা সংখ্যা | 186 |
| সংস্করণ | 2025 |
| ভাষা | Bangla |
জীবনে কিছু আনন্দ থাকে এমন, আতিশয্যর কারণে প্রকাশ করা সম্ভব হয় না। কেবল চেহারা উজ্জ্বল করে ঠোঁটে হাসি ফুটিয়ে আমরা এ আনন্দ উদযাপন করি, অথচ বুকের ভেতর থাকে এক চপল কিশোরীর পৃথিবী সমান উচ্ছ্বাস; এ অনুদিত বইটি নিঃসন্দেহে আমার সে আনন্দ। অশেষ কৃতজ্ঞতা মহান রবের প্রতি, যিনি আমাকে এ আনন্দ এবং আনন্দের উপলক্ষ্য দান করেছেন। পৃথিবী আজ উন্নতির শীর্ষ চূড়ায় অবস্থান করছে। চারদিকে শুধু উন্নয়নের জোয়ার। উন্নয়নের স্লোগানে ভাসছে ধরাধাম। ঝড় হাওয়ার গতিতে উন্নয়ন হচ্ছে এ পৃথিবীর। এ উন্নয়নেরই অংশ বিশেষ; বর্তমান বহুল ব্যবহিত সমাদৃত মোবাইল ফোন । মোবাইল ফোন এখন মানুষের সব কাজ-কারবারের সহযোগী। এটি ছাড়া মানুষ এখন প্রায় অচল। ব্যবসা-বাণিজ্য, লেনদেন, কথোপকথন, টেক্সট মেসেজ আদান-প্রদান, বিয়ে-তালাকসহ সবই হয় মোবাইল ফোনের মাধ্যমে। ডিভাইসের মাধ্যমে বিয়ে ও তালাক সংক্রান্ত বাংলা ভাষায় লিখিত পূর্ণাঙ্গ কোনো কিতাব বা অনুবাদ আমার চোখে পড়েনি। তাই এ কিতাবটি যখন আমার মুতআলায় আসে তখনই আমি এটি অনুবাদের জন্য মনস্থির করি। এ কিতাব আমার জীবনের এক নতুন অভিজ্ঞতা। আমি তালিবুল ইলম মাত্র। এত গুরুত্বপূর্ণ কিতাব অনুবাদের বিন্দুমাত্র যোগ্যতা আমার ছিল না। কেবল মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ও তাওফিকে কিতাবটির অনুবাদ শেষ হয়েছে, আলহামদুল্লিাহ।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।