| বইয়ের নাম | বিসিএস প্রিলিমিনারি প্রশ্নব্যাংক ও সমাধান (পেপারব্যাক) |
|---|---|
| ক্যাটাগরি | BCS and JOBS |
| প্রকাশনা | কলকণ্ঠ প্রকাশনী |
| পৃষ্ঠা সংখ্যা | 448 |
| সংস্করণ | october_2024 |
| ভাষা | Bangla |
কিছু কথা
স্মরণ করছি সর্বশক্তিমান আল্লাহ তায়ালাকে; যার অসীম করুনায় বইয়ের কাজটি শেষ করতে পেরেছি।
হে আগামির বাংলাদেশ, অভিবাদন আপনাদের। দীর্ঘ ২৫ (পঁচিশ) বছর বিশ্ববিদ্যালয়; কোচিং সেন্টারে শিক্ষকতায় অতিবাহিত করার পর কলকন্ঠ প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচা- লক মো: গোলাম মোস্তফার অনুপেরণায় বইটি সংকলনের কাজে নিয়োজিত হই । চাকরির যত ক্ষেত্র আছে তন্মধ্যে সকলের নিকট সর্বাপেক্ষা পছন্দনীয় ক্ষেত্র বিসিএস। বিসিএস ছাড়াও পিএসসি'র অধীনস্থ বিভিন্ন নন ক্যাডার জবও রয়েছে সকলের পছন্দের তালিকায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সঠিক দিক নির্দেশনার অভাবে অনেকেই সঠিক চাকরি পাচ্ছেন না । বাজারে বিভিন্ন বিসিএস প্রিলিমিনারি প্রশ্নব্যাংক থাকলেও তাতে সঠিক ব্যাখ্যা না থাকায় অথবা থাকলেও গতানুগতিক হওয়ায় তা সঠিক প্রস্তুতি নিতে খুব একটা সহায়ক হয় না । সে লক্ষ্যে কলকণ্ঠ প্রকাশনী -এর একটি নতুন পরিকল্পনা হিসেবে ২০২৪ সালে বিসিএস প্রিলিমিনারি প্রশ্নব্যাংক বইটি প্রকাশ করি । এখানে ৪৬তম- ১০ম বিসিএস প্রিলিমিনারি- র-এর প্রশ্নোত্তর দেয়া হয়েছে। যথেষ্ট সতর্কতা অবলম্বন করার পরও কিছু মুদ্রণ জনিত প্রমাদ ও ত্রুটি-বিচ্যুতি থেকে যেতে পারে । অনিচ্ছাকৃত এ ধরনের যে কোনো ত্রুটি আমাদের অবহিত করবেন। এই বইটি PSC-এর অধীনস্থ জবের জন্য অধ্যয়নরত প্রত্যেক প্রার্থীকে যোগ্য করে তোলার লক্ষে প্রকাশিত প্রস্তুতির পূর্ণাঙ্গ সহায়তা দিতে অনবদ্য ভূমিকা রাখবে । যদি বইটি আপনার সাফল্যের যোগ্য সহায়ক হয় এবং আপনি কাঙ্ক্ষিত সাফল্য লাভ করেন, তবেই আমাদের শ্রম ফলপ্রসূ হয়েছে বলে মনে করবো।
বিনীত
লেখক
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।