banner image
14% ছাড়

বিশ্বরাজনীতির ১০০ বছর দুই খণ্ডের কালেকশন hardcover

লেখক: তারেক শামসুর রেহমান

৳775.00 ৳ 667.00 ইনস্ট্যান্ট ৳ 108.00 সেভ করুন (14% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Articles & Research

প্রকাশনী: sovaprokash

সংস্করণ: 2024

সাব ক্যাটাগরি: Politics and Politicians

পৃষ্ঠা সংখ্যা: 637


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম বিশ্বরাজনীতির ১০০ বছর দুই খণ্ডের কালেকশন
ক্যাটাগরি Articles & Research
লেখক তারেক শামসুর রেহমান
প্রকাশনা sovaprokash
পৃষ্ঠা সংখ্যা 637
সংস্করণ 2024
ভাষা Bangla

বিশ্বরাজনীতির ১০০ বছর দুই খণ্ডের কালেকশন (হার্ডকভার)

বিশ্বরাজনীতির ১০০ বছর - প্রথম খণ্ড
বিশ্ব রাজনীতির ১০০ বছর গ্রন্থটি মূলত বিংশ শতাব্দীর ইতিহাস সংঘটিত হওয়া ঘটনাবলির একটি সংকলন। বিংশ শতাব্দীর যে বিষয়গুলো রাজনীতিতে আলোড়ন তুলেছিল, তা বিস্তারিত আলোচনা করা হয়েছে গ্রন্থটিতে। বিশেষ করে দু'দুটো বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পতন পর্যন্ত প্রতিটি বিষয় আলোচনা করা হয়েছে। চীনের সংস্কার কর্মসূচিও আলোচনা থেকে বাদ যায়নি। গ্রন্থটির দুটো উল্লেখযোগ্য অধ্যায় হচ্ছে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা ও বিশ্ব পরিবেশগত সমস্যা। বিংশ শতাব্দীতে এই দুটো বিষয় বিশ।ব রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলেছিল।
আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা, বাণিজ্যজোট হিসেবে এদেশে ভূমিকা সঙ্গত কারণেই তাই আলোচনা করা হয়েছে। অন্যদিকে বিশ্ব পরিবেশগত সমস্যা শীর্ষক অধ্যায়ে স্থান পেয়েছে বিশ্বের উষ্ণতারোধ সংক্রান্ত কিয়োটো চুক্তি থেকে শুরু করে বিশ্ব ধরিত্রী সম্মেলনের বিষয়টি পর্যন্ত। বাংলাদেশের বিষয়টি গুরুত্বপূর্ণ বিধায় উভয় অধ্যায়েই বাংলাদেশ একটি প্রাসঙ্গিক আলোচনা করা হয়েছে। 'সভ্যতার সংকট' বিংশ শতাব্দীর শেষ দিনগুলোতে আলোচনার ঝড় তুলেছিল। এটা বিবেচনায় নিয়ে ঊনবিংশ অধ্যায়ে 'সভ্যতার সংকট' ও নয়া বিশ্ব ব্যবস্থার স্বরূপ নিয়ে আলোচনা করা হয়েছে। গ্রন্থটিতে প্রচুর সারণি ব্যবহার করা হয়েছে।
এর ফুলে পাঠকররা ওইসব উপাত্ত ও তথ্য নিয়ে বিংশ শতাব্দীতে সংঘটিত বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করতে পারবেন। গ্রন্থটিতে মূলত রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ও আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রদের জন্য একটি রেফারেন্স বই। সাধারণ পাঠকরাও বইটি পড়ে বিশ্ব রাজনীতির ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

বিশ্বরাজনীতির ১০০ বছর - দ্বিতীয় খণ্ড
বিশ্বরাজনীতির ১০০ বছর দ্বিতীয় খণ্ড মূলত বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ঘটনাবলি একটি একাডেমিক বিশ্লেষণ। প্রথম খণ্ডে ব্যাপারে কিছুটা আলোকপাত করা হয়েছিল। দ্বিতীয় খণ্ডে বাকি বিষয় চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। এখানে মোট ১৫টি অধ্যায় রয়েছে। অধ্যায়গুলোতে রয়েছে বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপীয় শক্তিগুলো কর্তৃক উপনিবেশের আন্দোলন, অটোমান সাম্রাজ্যের পতন, চীনা রাজতন্ত্র অবসানের পর একটি গণতান্ত্রিক সামাজ ব্যবস্থার বিস্তার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের রাজনীতি, পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের পতন, জাতিগত উচ্ছেদ অভিযান ইরান বিপ্লব কিংবা বিশ্বায়নের ব্যর্থতা ইত্যাদি। আমরা প্রচুর তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান দিয়ে প্রতিটি বিষয়কে বিশ্লেষণ করেছি। গ্রন্থটি মূলত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রদের জন্য প্রযোজ্য একটি গ্রন্থ। সেই সাথে যারা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় অংশ নেন, তাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে এই গ্রন্থটি যথেষ্ট সাহায্য করবে।

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।