‘আল্লাহর সাহায্য' দ্বারা উদ্দেশ্য—শত্রুদের বিরুদ্ধে মুসলিমদের শক্তি ও সাহস জোগানো। আল্লাহর সাহায্য লাভের ফলে নবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরবের পুরোটা নিজের আয়ত্তে আনবেন। আর কুরাইশ, হাওয়াযিন ও অন্য গোত্রগুলো থেকে ছিনিয়ে নেবেন তাদের কর্তৃত্ব ও ক্ষমতা।
তবে নাক্কাশা”। (রহিমাহুল্লাহ) ইবনু আব্বাস (রদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেছেন, ‘আল্লাহর সাহায্য বলতে হুদাইবিয়ার সন্ধিচুক্তিকে বোঝানো হয়েছে।
“আল্লাহর বিজয়” বলতে বোঝানো হয়েছে মক্কা বিজয়কে। ইবনু আব্বাস (রদিয়াল্লাহু আনহুমা)-সহ আরও অনেকের অভিমত এটি। কারণ আরবের অধিবাসীরা ইসলাম গ্রহণের ক্ষেত্রে নবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মক্কা বিজয় করার অপেক্ষায় ছিল।
সহীহ বুখারি-এর বর্ণনায় এসেছে, আমর ইবনু সালামা (রদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘যখন মক্কা বিজয় হলো, পুরো আরব তখন তাড়াহুড়ো করে ইসলাম গ্রহণ করতে লাগল। কারণ ইসলাম গ্রহণ করার জন্য নবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বিজয়ের অপেক্ষায় ছিল তারা।