| বইয়ের নাম | বাছাইকৃত হাসির কৌতুক |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children's |
| লেখক | শাহাদাত হোসেন |
| প্রকাশনা | Aloghar Prokashona |
| পৃষ্ঠা সংখ্যা | 31 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
কৌতুক শুনতে, পড়তে বা বলতে সবাই ভালোবাসে। আর শিশু-কিশোরদেরতো অবশ্যই প্রিয় একটি বিষয় কৌতুক। সেই সঙ্গে যদি কালার কার্টুনসহ কৌতুক হয় তাহলে আরো মজার। শিশু-কিশোররা কৌতুক পড়ে আনন্দ উপভোগ করতে পারে, আবার বাচনভঙ্গির সাহায্যে কৌতুক উপস্থাপন করেও আনন্দ পেতে পারে। কৌতুক বলে দর্শককে হাসানোই থাকে মূল উদ্দেশ্য।
কৌতুকের শেষের দিকে যখন পাঠক বা দর্শক আসল মর্ম উদ্ধার করতে পারে তখনই হাসি পায়। তবে যেভাবেই উপস্থিত হোক না কেন হাসিই কৌতুকের মূল উদ্দেশ্য। সম্পাদক নিজের লেখা ও ইন্টারনেট থেকে বাছাইকৃত কৌতুকগুলো নিয়ে বইটি সম্পাদনা করেছেন। কৌতুকগুলো পাঠে শিশু-কিশোরদের মনে যাতে বিরূপ কোনো প্রতিক্রিয়া না পড়ে সে বিষয়ে গভীর মনোযোগ রাখা হয়েছে। আশা করি যে কোনো বয়সের পাঠকই কৌতুকগুলো পড়ে আনন্দ পাবে।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।