| বইয়ের নাম | বাংলাদেশের সংবাদপত্র ও সাংবাদিকতা (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Career and Skill Development |
| লেখক | জুলফিকার হায়দার |
| প্রকাশনা | Nabajuga Prokashani |
| পৃষ্ঠা সংখ্যা | 343 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
ভূমিকা
চলমান জীবনের প্রতিদিনের ইতিহাস হ'ল সংবাদপত্র। একটি সংবাদপত্র একটি কাল খন্ডকে উদঘাটিত করে। এই কালখন্ডে ধরা পড়ে সমাজ ও জীবনের এক একটি খন্ডচিত্র। সংবাদপত্র সভ্যতার পূর্বশর্ত; সংবাদপত্র ও সভ্যতা অঙ্গাঙ্গি-অবিচ্ছেদ্য। একটি জাতির সঠিক পরিচয় বহন করে তার সংবাদপত্র। প্রতিদিন সংবাদপত্রের পৃষ্ঠাতেই আমরা এ পৃথিবীকে নিয়মিত আবিষ্কার করি । সংবাদপত্র জনমত সংগঠন ও প্রতিফলিত করে, শাসক ও শাসিতের মধ্যে তৃতীয়পক্ষের ভূমিকা নিয়ে জনস্বার্থ রক্ষা করে; সমকালীন দাবী ও অভিপ্সার প্রতিফলন ঘটায়। অন্তহীন সমস্যা জর্জরিত গণমানুষের আকুল আর্তি ধ্বনিত হয় সংবাদপত্রের প্রতি বর্ণ, শব্দ ও আঙ্গিকে। সংবাদপত্র বিশ্ব জীবনের বিশ্বকোষ, পৃথিবীর সকল প্রান্ত থেকে আমাদের সব কিছু জানায়; শিক্ষিত মানুষের অনুভব উপলব্ধির ভুবনকে বিস্তৃত করে; অবরুদ্ধ দৃষ্টিকোণকে দেয় বৈশ্বিক উদারতা। জীবনের দূর্নিবার তাগিদে সংবাদপত্র আবশ্যক। সভ্যতার বিকাশ, প্রযুক্তির অবিশ্বাস্য অগ্রগতি এবং সমাজ জীবনে জটিলতার কারণে সংবাদপত্রের মাত্রা যেমন বহুদুর ও বহুগুণ বিস্তৃত হয়েছে; তেমনি এই শক্তিশালী গণমাধ্যমটির ভূমিকা প্রতিনিয়ত ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে। সংবাদ যে একটি শক্তি এ উপলব্ধি বহু প্রাচীন। সমাজ গঠনের সাথে সাথে সংবাদ লেনদেন অপরিহার্য হয়ে পড়ে, উত্তরোত্তর সংবাদের গুরুত্ব বৃদ্ধি পায় । এই মুহূর্তে সংবাদপত্রের যেখানে অবস্থান সেখানে পৌছুতে এই মাধ্যমটিকে দীর্ঘ পথ পরিক্রমণ করতে হয়েছে। ইতিমধ্যে (১৮১৮-১৯৯৯) বাংলা সংবাদপত্র ১৮১ বছর অতিক্রম করেছে। সংবাদপত্র এখন একটি শিল্প এবং সাংবাদিকতা একটি পেশা হয়ে দাঁড়িয়েছে। সংবাদপত্রের বিস্তৃত কর্মপ্রয়াস এই শিল্পকে ঘিরে একটি স্বপ্নের জগত তৈরি করেছে। সংবাদপত্রের অন্তরালে সাংবাদিকদের কর্মকুশলতা ও নৈপূণ্য সম্পর্কে জানবার জন্য বিভিন্ন মহলের মধ্যে অপরিসীম কৌতুহল সৃষ্টি হয়েছে। একারণে সংবাদপত্রের একটি ধারাবাহিক ও পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সময়ের দাবী হয়ে উঠেছে। এই দাবী ও প্রয়োজন পূরনের তাগিদেই আমি বাংলাদেশের সংবাপত্রের ইতিহাস রচনায় মনোনিবেশ করি। ‘বাংলাদেশের সংবাদপত্র ও সাংবাদিকতা' গ্রন্থটি সেই প্রচেষ্টার ফসল।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।