| বইয়ের নাম | প্রোগ্রামিংয়ের বলদ টু বস |
|---|---|
| ক্যাটাগরি | Career and Skill Development |
| লেখক | ঝংকার মাহবুব |
| প্রকাশনা | আদর্শ |
| পৃষ্ঠা সংখ্যা | 127 |
| সংস্করণ | 2017 |
| ভাষা | Bangla |
"প্রোগ্রামিংয়ের বলদ টু বস" বইটি তাদের জন্য যারা ভয়, কনফিউশন, ফাঁকিবাজি প্রোগ্রামিং শিখা শুরু করতে সাহস পায়না। কিংবা অল্প একটু শিখে আর মজা পায় না। অথবা যখনই শিখতে যায়, তখনই প্রোগ্রামিংয়ের মাথা মুন্ডু কিছুই বুঝতে না পেরে লেজ গুটিয়ে পালায়।। তাদেরকে মজায় মাজায়, আড্ডার ছলে প্রোগ্রামিং শিখানো হয়েছে। যাতে চাকরির বাজারে, চাল্লুদের মাজারে, অবহেলিতরা, বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যেতে পারে। প্রোগ্রামিংয়ের পঞ্চরত্ন- ভেরিয়েবল, array, if-else, লুপ, ফাংশন সম্পর্কে ধারণা থাকলে কিংবা হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটি পড়া থাকলে, এই বইটা পড়তে মজা একটু বেশি লাগবে। তবে প্রোগ্রামিংয়ের পঞ্চরত্ন সম্পর্কে ভাল ধারণা না থাকলেও মজা পাওয়া যাবে। এই বইটির উদ্দেশ্য সবচেয়ে সহজ ও ছোট রাস্তা দেখিয়ে, মিনিমাম যে জিনিসগুলো শিখা দরকার সেগুলো শিখিয়ে, বিগিনার লেভেলের প্রোগ্রামার বানিয়ে, কনফিডেন্স বাড়িয়ে দেয়া। যাতে যে কেউ কিছুদিন প্রাকটিস করে প্রোগ্রামিংয়ের চাকরি বা ইন্টার্নের জন্য ইন্টারভিউ দিয়ে, অফার লেটার পেয়ে, বলদ থেকে বস হয়ে দেখিয়ে দিতে পারে- সব বলদের চেষ্টাতেই বসগিরি লুকিয়ে আছে।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।