| বইয়ের নাম | প্রিয়তমা |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | সালাহউদ্দীন জাহাঙ্গীর |
| প্রকাশনা | NoboProkash |
| পৃষ্ঠা সংখ্যা | 352 |
| সংস্করণ | 2022 |
| ভাষা | Bangla |
প্রিয়তমা : সালাহউদ্দীন জাহাঙ্গীর
আয়েশার (রা.) সঙ্গে রাসুল মুহাম্মদের (সা.) দাম্পত্যজীবন কি অসুখী ছিলো? একজন কেবলই কিশোরী, আরেকজন পঞ্চাশোর্ধ্ব প্রবল ব্যক্তিত্ববান মানুষ; কেমন ছিলো অসম বয়সী এ দুজনের প্রেমময় সংসারের ছায়াছবি? ঝগড়া হতো? খুনসুটি? মান-অভিমানে কান্না হতো?
খাদিজা (রা.) কেন প্রৌঢ়ত্বের দ্বারপ্রান্তে এসে হাত বাড়িয়ে আগলে নিলেন যুবক মুহাম্মদের হাত? মুহাম্মদ (সা.) যেদিন নবি হলেন, ভয়ে কাঁপছিলেন তিনি; খাদিজা তাঁকে বুকে জড়িয়ে কেন বলেছিলেন, ‘ভয় নেই আপনার’।
কেন সুদূর ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধান নাজ্জাশির রাজপ্রাসাদে আয়োজন করা হলো মুহাম্মদ (সা.) এবং কুরাইশকন্যা উম্মে হাবিবার বিয়ে? কেন ইহুদি রাজকুমারী সাফিয়্যাকে যুদ্ধদাসী থেকে বরণ করে নিলেন উম্মুল মুমিনিন হিসেবে?
রাসুল মুহাম্মদ (সা.) এবং তাঁর ১১ জন স্ত্রীর দাম্পত্যজীবনের অসংখ্য গল্পভাষ্য নিয়ে রচিত ইতিহাস-অনুসন্ধানী লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর-এর অনবদ্য উপাখ্যানগ্রন্থ ‘প্রিয়তমা’। একদিকে নিরেট নির্মোহ ইতিহাসের বর্ণিল আয়োজন, আরেক দিকে উম্মুল মুমিনিনদের জীবনের অনালোচিত অধ্যায়ের নতুন আবিস্কার। নতুন ভাষা ও প্রাঞ্জল গদ্যে রাসুলের দাম্পত্যজীবনের পূর্ণ ছায়াছবি উঠে এসেছে এ গ্রন্থে।
আমাদের লৌকিক সমাজের প্রায় প্রতিটি পরিবারে আজকাল শোনা যায় স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ, মানসিক টানাপোড়েন, পরস্পরের বিশ্বাসহীনতা, সংসার ভাঙার করুণ সুর। দাম্পত্য কলহের বিষবাষ্প যেন ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আমাদের চারপাশের সমাজ। কিন্তু আমরা নিজেদের কি কখনো রাসুল ও তাঁর স্ত্রীদের মুখোমুখি দাঁড় করিয়েছি? কখনো কি তাঁদের সংসারের আদলে আমাদের সাংসারিক সমস্যাগুলো মোকাবেলা করার চেষ্টা করেছি?
রাসুলের সাহচর্যে এতো প্রেমময় আর ভালোবাসায় পূর্ণ ছিল তাঁদের সংসার, কখনো সে সাংসারিক প্রেম আগ্রহভরে পাঠ করা হয়নি আমাদের। অথচ তাঁদের জীবনে রয়েছে প্রেম আর ভালোবাসায় পূর্ণ এক সংসারের ছায়াছবি। তাঁদের দাম্পত্যজীবনের অসংখ্য অনুপম শিক্ষা সমগ্র পৃথিবীর জন্য শিক্ষণীয়। অনাগত সকল সভ্যতার জন্য তাঁদের সাংসারিক প্রেম নক্ষত্রের মতো জাজ্বল্যমান। যে গ্রহণ করবে, আলোকিত হবে তার জীবন।
এ গ্রন্থ সেই সুখী আর প্রেমময় জীবনের গল্পই বলেছে।
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।
মোহাম্মদ আরাফাত হোসেন
বইটি পড়ে শেষ করতে পেরে আমি খুশি, যারপরনাই খুশি। বইটি উম্মুল মু'মিনীনদের নিয়ে রচিত হলেও প্রিয় লেখক নবিজীর (সাঃ) সীরাতের প্রায় সকল দিকই খুব নিখুঁত ও সুন্দরভাবে উপস্থাপন করেছেন । উঠে এসেছে নবিজীর পারিবারিক দিক,সামাজিক ও রাজনৈতিকদিক,গাযওয়া-সারিয়্যা, হিজরত ও সফর সহ জীবনের সকল ক্ষেত্র।পূর্ণ সীরাত বললেও ভুল বলার সুযোগ খুবই কম। প্রসঙ্গক্রমে চলে এসেছে খোলাফায়ে রাশেদীনদের আলোচনাও বইটিতে। ঔউম্মুল মু'মিনীনদের ইসলামপূর্ব জীবন,ধর্মান্তর ও ইসলাম গ্রহণ, নবিজীর সাথে তাদের বিবাহ,বৈবাহিক জীবন, খুনসুটি, মায়া-মহব্বত,রাগ-অভিমান,সমীহ-সহমর্মিতা,একে অপরকে বোঝানো,পরস্পরের মহব্বতের কথাগুলো যখন পড়তাম যারপরনাই মুগ্ধ হতাম,খুব ভালো লাগতো। আয়েশা(রাঃ) এর ঈর্ষান্বিত হওয়ার বিষয় সামনে আসলে অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠতো। সবথেকে ভালো লেগেছে উম্মুল মু'মিনীন মারিয়া কিবতিয়া (রাঃ) এর জীবনচরিত টা।রাসুলপুত্র ইবরাহীম ইবনে মুহাম্মাদ মৃত্যুর ঘটনা পড়তে গিয়ে চক্ষু অশ্রু বিজড়িত হয়েছিলো। আর খাদীজা (রাঃ) ও আয়েশা (রাঃ) এর জীবনাধ্যায় দুটো বেশ দীর্ঘ করে লিখেছেন। বইয়ের বড় একটা অংশজুড়ে এই দুই জীবনচরিতেরই রাজত্ব ছিলো।