| বইয়ের নাম | নোঙর ইসলামি সাহিত্য প্যাকেজ ( পাপ পুণ্য,দহন শেষে মেঘ) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | উমেরা আহমেদ , মনজুর সাদ |
| প্রকাশনা | nongor Publication |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla,Arabic |
নোঙর ইসলামি সাহিত্য প্যাকেজ ( পাপ পুণ্য,দহন শেষে মেঘ)
মানুষের জীবনে একটা সময় আসে, যখন ন্যায় ও অন্যায়, হক ও বাতিল এবং ঈমান ও কুফুরির মধ্য থেকে যেকোনো একটিকে বেছে নিতে হয়। যাকে কুরআনের ভাষায় বলা হয় ‘বালা’; অর্থাৎ পরীক্ষা। যে যত বেশি আল্লাহর প্রিয়, তার পরীক্ষাও হয় তত কঠিন। যাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে প্রকাশ করেছেন: ‘সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা হয় নবিদের, অতঃপর নেককারদের এবং এরপর যারা নেককার তাদের।
মানুষকে তার দ্বীনদারি অনুপাতে পরীক্ষা করা হয়। যে লোক যত বেশি ধাৰ্মিক, তার পরীক্ষাও হয় তত বেশি কঠিন।’ তেমনই ঈমান রক্ষা ও ঈমান গ্রহণের দুটো ভিন্ন ভিন্ন চরিত্রের, নানাবিধ ঈমানি পরীক্ষার টানটান উত্তেজনাময় এক কাহিনি— ‘দহন শেষে মেঘ’।
দূরের মসজিদ থেকে ভাঙা ভাঙা কণ্ঠে ভেসে এলো—হাইয়্যা আলাস-সালাহ…।
পুলিশের গাড়িগুলো লম্বা লম্বা হর্ন বাজিয়ে দূরে কোথাও মিলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা নেমে এলো শহরজুড়ে। কী শান্ত-সুখের পরিবেশ! যেন ঘুমন্ত এক অচিন শহর। যে শহরে কোনো মানুষ নেই, পশুপাখি নেই; আছে শুধু নীরবতা।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।