banner image
45% ছাড়
img

নবিজি দেখতে যেমন ছিলেন (হার্ডকভার) hardcover

লেখক: আল্লামা ইব্‌নে কাছীর (রহ.)

৳300.00 ৳ 165.00 ইনস্ট্যান্ট ৳ 135.00 সেভ করুন (45% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Religious Books

প্রকাশনী: পথিক প্রকাশন

সংস্করণ: 2022

সাব ক্যাটাগরি: Prophet ﷺ in Seerah

পৃষ্ঠা সংখ্যা: 144


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম নবিজি দেখতে যেমন ছিলেন (হার্ডকভার)
ক্যাটাগরি Religious Books
লেখক আল্লামা ইব্‌নে কাছীর (রহ.)
প্রকাশনা পথিক প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা 144
সংস্করণ 2022
ভাষা Bangla

অনুবাদকের কথার কিছু অংশঃ
নবিজি! প্রিয় নবিজি! আমরা আপনাকে ভালোবাসি! সত্যিই ভালোবাসি! আপনাকে এক নজর দেখতে চাই! আপনার দিদার আমাদের নিকট সবকিছুর চেয়ে প্রিয়। হে রাসুলে আরাবি! আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এবং আপনাকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, পূর্ণিমার চাঁদের চেয়েও অধিক সুন্দর করে। আপনার প্রিয় সাহাবি আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু বলেছেন, “আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক সুন্দর কোনো কিছু দেখিনি।
আপনার আরেকজন সঙ্গী বলেছেন, ‘আমার নয়নে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়েও অধিক সুন্দর ছিলেন।'
আমাদের অন্তর আপনাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে, সত্যিই ব্যাকুল হয়ে আছে! আপনি আপনার দিদারে আমাদেরকে ধন্য করুন। আপনার রওজা মুবারকে আমাদেরকে আমন্ত্রণ করুন! আমরা আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে সালাম দিব এবং আপনার উপর দুরুদ পড়ব।
নবিজির সৌন্দর্য বর্ণনা করা কারো পক্ষে সম্ভব ছিলো না, তাই প্রত্যেকেই তার সাধ্যের সবটুকু দিয়ে তাঁর সৌন্দর্যের কিঞ্চিৎ বর্ণনা করার চেষ্টা করেছেন।
শামাইল বিষয়ে রচিত কিতাবগুলোতে নবিজির বাহ্যিক আকৃতি, দৈহিক গঠন, তাঁর স্বভাব, উত্তম চরিত্র ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। ‘শামাইলুর রাসুল’ কিতাবটি এ বিষয়েই সংকলিত। এর-ই অনূদিত রূপ হল—‘নবিজি দেখতে যেমন ছিলেন'।
আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ কিতাবটিকে প্রধানত দুটো ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগ ‘শামাইলুর রাসুল' সম্পর্কে এবং দ্বিতীয় ভাগ ‘দালাইলুন নবুওয়াহ' সম্পর্কে। আমরা শুধু প্রথম ভাগের অনুবাদ করেছি।...

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।