| বইয়ের নাম | দুখের পরে সুখ (পেপারব্যাক) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | আবদুল্লাহ আল মাসউদ , ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহ. |
| প্রকাশনা | Maktabatul Aslaf |
| পৃষ্ঠা সংখ্যা | 160 |
| সংস্করণ | 2019 |
| ভাষা | Bangla |
প্রারম্ভিকা
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম প্রিয় হাবীব মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবার-পরিজন এবং সাহাবাগণের ওপর।
প্রিয় পাঠক, দুঃখের পরে সুখ বইটির সদর দরজায় দাঁড়িয়ে আছেন আপনি। ভেতরে প্রবেশ করার আগে চলুন আমরা জরুরি কিছু কথাবার্তা সেরে নিই। বইটি পড়তে গিয়ে আপনার মনের বারান্দায় কিছু প্রশ্নের উদয় হতে পারে। কিছু জিজ্ঞাসা আর কৌতূহল উকিঝুঁকি মারতে পারে। অঙ্কুরেই তার একটা সুরাহা হয়ে যাক। কারণ, এই বইটির রচয়িতা অনেক প্রানি একজন আলেম। ইলম ও আমলে এবং তাকওয়া ও পরহেযগারীতে তিনি ইতিহাসের পাতায় বিখ্যাত হয়ে আছেন। তার বই পড়ার সময় আপনার মধ্যে কোনো ভুল বুঝ তৈরি হোক, তা কাম্য নয়।
প্রাচীন যুগের প্রায় সকল লেখকের রচনার ধারা একই রকম বলা যায়। শুরুতে কুরআনের আয়াত, তারপর হাদীসে রাসূল, আসারে সাহাবা এবং তাবেয়ীদের বক্তব্য থেকে বিভিন্ন বর্ণনা ও নানান জনের উক্তি-ঘটনার সমাহার। এই বইটিও সেই ধারা থেকে ব্যতিক্রম নয়। এতে হাদীসের বাইরে যেসব বর্ণনা আছে, সেগুলোর দিকে লক্ষ করে দুটি প্রসঙ্গের ওপর আলোকপাত করা জরুরি মনে হচ্ছে।...
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।