| বইয়ের নাম | দাস্তানে মুহাম্মাদ (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ. , শাইখ আহমাদ ইযযুদ্দিন বায়ানূনী |
| প্রকাশনা | R-Rehab Publications |
| পৃষ্ঠা সংখ্যা | 176 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla,Arabic |
নবীজি ﷺ-এর জীবনাদর্শ মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবনাদর্শ। তাঁর গোটা জীবন ইসলামের প্রকৃত রূপ। সুতরাং একজন পরিপূর্ণ আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়তে হলে প্রিয়তম রাসূলের জীবনী অধ্যয়ন করা, তাঁর তথ্যপূর্ণ সীরাত সংক্রান্ত সহীহ ও বিশুদ্ধ বই পড়া একান্ত কর্তব্য।শ্রেষ্ঠ মানবের জীবনচরিত নিয়ে গল্প, কবিতা, ছড়া কোনো কিছুরই লেখার শেষ নেই। কিন্তু কোনো মানুষের পক্ষে প্রিয় নবীর পূর্ণাঙ্গ জীবনচরিত পরিপূর্ণ বর্ণনা করা সম্ভব নয়। এ ক্ষেত্রে কুরআন, হাদীস, সাহাবি ও পূর্ববর্তী আলেমদের নির্ভেজাল অভিমতগুলোই আমাদের একমাত্র সম্বল। তাই যুগে যুগে আলেম, লেখক, গবেষক ও সত্যানুসন্ধানীরা এসব মৌলিক বিষয়কে সামনে রেখে রাসূলুল্লাহ ﷺ-এর পুরো জীবনের নানান দিক নিয়ে গবেষণা করেছেন লিখেছেন এবং উম্মাহর সামনে তুলে ধরেছেন। এই গ্রন্থটি এমনই দুই মহান মনীষীর রচিত।এই গ্রন্থটির উদ্দেশ্য মুসলিম তরুণ ও যুবসমাজকে আল্লাহর রাসূলের পবিত্র জীবনচরিতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। রাসূলে আরাবী ﷺ-এর অনুপম আদর্শ ও সুমহান ব্যক্তিত্বের আলোকিত দিক তাদের সামনে তুলে ধরা। এ ক্ষেত্রে লেখকদ্বয় শতভাগ সফল।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।