| বইয়ের নাম | ট্রেজার আইল্যান্ড (হার্ডকভার) : রবার্ট লুই স্টিভেনসন , মোহাম্মদ মিসির আলী (অনুবাদক) |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children's |
| লেখক | রবার্ট লুইস স্টিভেনসন |
| প্রকাশনা | নওরোজ সাহিত্য সম্ভার |
| পৃষ্ঠা সংখ্যা | 124 |
| সংস্করণ | 2019 |
| ভাষা | Bangla |
ট্রেজার আইল্যান্ড রবার্ট লুইস স্টিভেনসন রচিত বিখ্যাত উপন্যাস। বইটি প্রকাশিত হয় ২৩শে মে ১৮৮৩ সালে। বইটি সারা বিশ্বে কিশোর উপন্যাস হিসেবে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। বিভিন্ন ভাষায় উপন্যাসটি অনূদিত হয়েছে। বিশ্বের সেরা কিশোর উপন্যাসগুলোর মধ্যে অন্যতম রবার্ট লুই স্টিভেনসন রচিত ট্রেজার আইল্যান্ড উপন্যাসটি। জিম হকিন্স নামে এক রোমাঞ্চপ্রিয় কিশোর বাস করে সমুদ্র তীরের এক শহরে। জিমের মা সেখানে একটি সরাইখানা পরিচালনা করে এবং জিম তাকে সাহায্য করে। এক দিন সেই সরাইখানায় এসে হাজির হয় এক বদরাগী মেজাজের ঝগরাটে ক্যাপ্টেন। লোকটি হঠাৎ মারা গেলে তার একটি সিন্দুক থেকে একটি মানচিত্র পাওয়া যায়। যেখানে আঁকা রয়েছে রত দ্বীপে যাওয়ার সমুদ্রপথ। এর পর জিমের আত্মীয় এবং শহরের লোকজন সেই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জিমকেও সাথে নেয় তারা। তদের এই যাত্রা রূপান্তরিত হয় এক দুঃসাহসিক অভিযানে।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।