| বইয়ের নাম | খালিদ বিন ওয়ালিদ (রাঃ) এর জীবনের ১০০টি ঘটনা (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | মুহাম্মাদ সিদ্দিক আল মিনশাবী |
| প্রকাশনা | ইসলাম হাউজ পাবলিকেশন্স |
| পৃষ্ঠা সংখ্যা | 94 |
| সংস্করণ | 2021 |
| ভাষা | Bangla |
খালিদ ইবনে ওয়ালিদ (রা.)-এর ইসলাম গ্রহণ
আমর ইবনে আস অনেক উপঢৌকন সঙ্গে নিয়ে হাবশার (আবিসিনিয়া ) উদ্দেশে রওনা হন। সাথে আরো অনেকে। উদ্দেশ্য হাবশার বাদশা নাজ্জাশীর প্রতিবেশী হিসেবে বসবাস করা। তিনি যখন দরবারের কাছাকাছি পৌঁছলেন, দেখতে পেলেন রাসূলুল্লাহ (সা.)-এর প্রতিনিধি আমর ইবনে উমাইয়া আযযাসারী (রা.) নাজ্জাশীর দরবার থেকে বের হয়ে আসছে । তখন তিনি মনে মনে ভাবলেন, নাজ্জাশীর দরবারে ঢুকে যদি নাজ্জাশীর কাছে আবেদন করি আমর ইবনে উমাইয়া (রা.)-কে আমার হাতে তুলে দিতে, আর তিনি যদি তাকে আমার হাতে উঠিয়ে দেন তাহলে আমি তার গর্দান উড়িয়ে দেব। বাস্তবেই যদি আমি এমনটি করতে পারি তাহলে কুরাইশরা আমাকে বাহবা দেবে।
একথা চিন্তা করতে করতে আমর ইবনে আস দ্রুতপদে নাজ্জাশীর দরবারে ঢুকে বললেন, হে সম্মানিত বাদশাহ! আপনার দরবার থেকে এমন এক ব্যক্তিকে বের হতে দেখেছি, যে আমাদের শত্রুর দূত। মেহেরবানী করে আপনি তাকে আমার হাতে তুলে দিন, আমি তাকে হত্যা করে ফেলি। নাজ্জাশী রাগান্বিত হয়ে বললেন, তুমি আমার কাছে এমন ব্যক্তির দূতকে তোমার হাতে সোপর্দ করার আবেদন করছ, যার কাছে নামূসে আকবর (জিবরাঈল) আসে, যে নামূস মূসা এবং ঈসা (আ:)-এর কাছে আসত । তুমি ধ্বংস হও হে আমর! তুমি তোমার এ ঘৃণ্য মনোভাব পরিহার করে আমার এবং তাঁর অনুসরণ করো। আমর ইবনে আস বলেন, অতঃপর তিনি আমাদের ইসলামের ওপর তাঁর হাতে বাইআত নিলেন এবং নাজ্জাশী নিজেও তাঁর হাতে বাইআত গ্রহণ করলেন।
মক্কা বিজয়ের আগের কথা। আমর ইবনে আস যখন মক্কায় ফিরছিলেন পথিমধ্যে খালিদ বিন ওয়ালিদের সাথে তাঁর সাক্ষাৎ। আমর ইবনে আস তাকে জিজ্ঞেস করলেন, ওহে আবূ সুলাইমান(খালিদ)! কোথায় যাচ্ছ?...
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।