banner image
25% ছাড়
img

ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন : আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুছ hardcover

লেখক: আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুছ

৳480.00 ৳ 360.00 ইনস্ট্যান্ট ৳ 120.00 সেভ করুন (25% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Career and Skill Development

প্রকাশনী: Sobujpatro Publications

সংস্করণ: 2023

সাব ক্যাটাগরি: Self-Development & Motivation

পৃষ্ঠা সংখ্যা: 448


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন : আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুছ
ক্যাটাগরি Career and Skill Development
লেখক আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুছ
প্রকাশনা Sobujpatro Publications
পৃষ্ঠা সংখ্যা 448
সংস্করণ 2023
ভাষা Bangla
আমরা আল্লাহর সৃষ্টিবৈচিত্র্যের দিকে তাকালে বিভিন্ন ধরনের ফল-ফলাদি, গাছ- গাছালি, পাখ-পাখালি ও নানা ধরনের কীটপতঙ্গ দেখতে পাই। মানবসমাজের বহুমুখী প্রয়োজন পূরণে আল্লাহ তাআলা এসব কিছু সৃষ্টি করেছেন। বাগানে হরেক রকম ফুল-ফল, নদীতে বিভিন্ন স্বাদের মাছ, জমিতে নানা প্রকৃতির শষ্য উৎপন্ন হয় । হয়তো এসবকিছুর কোনো একটি কারো অপছন্দ বা অপ্রয়োজন হতে পারে, কিন্তু তা অনেকেরই প্রয়োজন বলে আল্লাহ তাআলা সব ধরনের জিনিস সৃষ্টি করেছেন। অনুরূপ কোনো একটি সমাজ পরিচালনার জন্য সমাজের বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন মানুষ দরকার। সমাজের সব মানুষের মেধা ও যোগ্যতা যেমনি সমান নয়, তেমনি একই ক্ষেত্রে সবার দক্ষতাও সমান থাকে না। এজন্য সমাজের একেকজন মানুষকে একেক ধরনের যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষের বহুমুখী যোগ্যতার বিকাশ যে সমাজ যত কার্যকরভাবে করতে পারে সে সমাজ তত উন্নত। দক্ষতা ছাড়া কোনো কাজ সুন্দরভাবে করা সম্ভব হয় না । তারার চারপাশে যেমনভাবে গ্রহেরা ঘুরে বেড়ায়, তেমনি দক্ষ ব্যক্তিদের চারপাশে মানুষ ঘুর ঘুর করে। বিভিন্ন প্রয়োজনে তাদের কাছেই ছুটে যায়। ব্যক্তিগত জীবনে উন্নতি করতে হলে কোনো একটা ফিল্ডে দক্ষতা অর্জনের বিকল্প নেই। দক্ষ ব্যক্তিরা অল্প সময়ে যে কাজ সুচারুরূপে বাস্তবায়ন করতে পারে, অদক্ষ ব্যক্তিরা প্রচুর সময়, শ্রম ও অর্থ ব্যয় করেও সে কাজটি করতে পারে না। তাই ব্যক্তির প্রয়োজনেই দক্ষতা বৃদ্ধি জরুরি। উপরন্তু যারা একটি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন তারা শুধু যোগ্য হলেই চলবে না, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ হতে হবে। একদল সৎ, যোগ্য ও দক্ষ লোক সমাজবিপ্লবের চেষ্টা করলে মানুষ তাদের ডাকে সাড়া দেয় এটাই ঐতিহাসিক সত্য। তাই তরুন সমাজের ক্যারিয়ার গঠনে সহযোগী হিসেবে ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন বইটি রচিত হয়েছে।যাতে করে তরুন সমাজ একটি সুনির্দিষ্ট পথের দিশা খুজেঁ পায়।

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।