| বইয়ের নাম | এক নজরে কুরআন |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | মিজানুর রহমান আজহারি |
| প্রকাশনা | Sattayon Prokashon |
| পৃষ্ঠা সংখ্যা | 608 |
| সংস্করণ | 2025 |
| ভাষা | Bangla,Arabic |
এক নজরে কুরআন
কুরআন কথা বলে মানুষের সাথে। কখনো কাঁদায়, কখনো-বা আন্দোলিত করে। জীবনঘনিষ্ঠ সব বিষয়ের আলাপ দিয়ে কুরআনের বিষয়বস্তু সাজানো। তবে কুরআনের সাথে মজবুত সম্পর্ক না থাকায়, আমরা বুঝে উঠতে পারি না—কুরআন থেকে ঠিক কীভাবে উপকৃত হব। বাস্তবতা হলো—ব্যস্ত এই জীবনে কুরআন-চর্চা খুব একটা হয় না।এক-নজরে কুরআন একটি গবেষণাধর্মী বই, যা কুরআনকে জানার তৃষ্ণা বাড়াবে। কুরআনের সাথে আমাদের বন্ধন গড়ে তুলবে, আর কুরআন থেকে উপকৃত হবার পথও বাতলে দেবে। অল্প সময়ের জন্য এই বইটিতে চোখ বোলালেও, একেকটি সূরার মূলকথা, মেজর থিম ও ফজিলত জেনে নেওয়া সম্ভব। এ বইতে দেখানো হয়েছে প্রতিটি সূরার শুরু-শেষ সম্পর্ক। কোন সূরা কখন, কোথায় এবং কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, উঠে এসেছে সেসব চিত্রও। একটি সূরার সাথে তার আগে-পরের সূরার সম্পর্কও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে তাদাব্বুর ও কেইস-স্টাডিতে জায়গা পেয়েছে জীবনঘনিষ্ঠ কিছু আলাপ। মোটকথা, কুরআনকে যে হাজারো দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, কুরআনের সাথে যে মানুষের কানেক্টিভিটি এত গভীর হতে পারে, তা অনায়াসেই অনুভব করা যাবে ইন শা আল্লাহ।
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।
MD Morshed Ali
বিডি বুকস বাংলাদেশের এক অনন্য প্ল্যাটফর্ম। এটি স্টুডেন্টদের এবং পাঠকদের জন্য বই ক্রয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিডি বুক থেকে আমি চারবার বই ক্রয় করেছি। আমি চারবারই অর্ডারের তৃতীয় দিনে বই হাতে পেয়েছি। আমার মতে প্রত্যেক স্টুডেন্টেরই এই বিডি বুকস সম্পর্কে জানা উচিত এবং যাতে তারা অনলাইনে বইক্রয়ের ভালো প্ল্যাটফর্ম পায়। মাত্র ৪০ টাকায় হোম ডেলিভারি সার্ভিস প্রদান করে এই ধরনের প্লাটফর্ম বাংলাদেশে আরও আছে নাকি আমার জানা নেই তবে আমার জানায় এটি একটি বেস্ট অনলাইন প্লাটফর্ম। ইনশাল্লাহ আগামী ডিসেম্বরে আমি এখান থেকেই সাম্প্রতিক জিকের বই নিব। দোয়া রইল বিডি বুকস এর কর্তৃপক্ষের উপর যাতে তারা বাংলাদেশের সমস্ত জায়গায় তাদের সার্ভিস প্রদান করতে সফল হয়।🤲( আমিন)