ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন ‘মানুষ পানাহারের চেয়েও ইলমের প্রতি বেশি মুখাপেক্ষী। কারণ, দিনে এক দু’বার খাদ্য ও পানীয়ের প্রয়োজন হয়। আর ইলমের প্রয়োজন হয় সব সময়।’আলেমগণের মর্যাদা বর্ণনায় ইমাম কাজবিনি বলেন,
জেনে রাখ, উম্মতে মুহাম্মদির মধ্যে আলেমগণের মর্যাদা ও সম্মান মহান। তাঁদের রক্ত বিষাক্ত। যে এ গোস্তের ঘ্রাণ নিবে তথা তাদের মানহানি করবে সে অসুস্থ। যে তা ভক্ষণ করবে সে পূর্ণ অসুস্থ । আমি মানবমণ্ডলি ও রাষ্ট্রনায়কদেরকে ওলামায়ে কেরামের সাথে উত্তম ব্যবহারের অসিয়ত করছি। যে তাঁদেরকে সম্মান করবে সে আল্লাহ ও তাঁর রাসূলকে সম্মান করবে। যে তাঁদেরকে অপমান ও তুচ্ছ তাচ্ছিল্য করবে সে আল্লাহ ও তাঁর রাসূলকে অপমান করবে। এরা রাসূলের ওয়ারিশ ও অলিদের শ্রেষ্ঠ দল, যাদের শাজারা তথা সিলসিলা পবিত্র। কুরআনের ভাষায় : তাদের মূল সুদৃঢ় ও শাখা আকাশে স্থাপিত।