ভূমিকা
আল্লাহ তাআলা এ মহাবিশ্ব সৃষ্টি করেছেন এমন কারিগরি ক্ষমতার মাধ্যমে, যা প্রমাণ করে, তিনি কত শ্রেষ্ঠ কারিগর। দুনিয়ার সৃষ্টি, মহাবিশ্বের বৈচিত্র্য আমাদেরকে এমন এক সত্তার অস্তিত্বের প্রমাণ দেয়, আদতে যার সমকক্ষ কারও হওয়া সম্ভব নয়।
সেই মহান সত্তা আল্লাহ। যিনি এ সকল নিপুণ কারিগরি প্রকাশ করেছেন। বান্দার দায়িত্ব হলো, সেই মহান সত্তার সাথে জুড়ে যাওয়া, তাকে আপন করে নেওয়া। আর এর মধ্যেই বান্দার জন্য রয়েছে মুক্তি, কল্যাণ, স্বস্তি এবং মহা শান্তি।
এ বইটি মহান রবের পরিচয় এবং বান্দার তাকে আপন করে নেওয়ার পথ ও পদ্ধতি সম্পর্কে রচিত হয়েছে। বইটি বান্দাকে পথ দেখাবে একত্ববাদের, এক আল্লাহর প্রিয় পথের। বিশিষ্ট দাঈ মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহর বয়ান থেকে এটির সংকলন করা হয়েছে। এটি আপনার বদ্ধ হৃদয়ের দুয়ার খুলে দেবে।
বইটি অনুবাদ ও সংকলন করেছেন মাওলানা আমিন আশরাফ। ইসলামি বইয়ের বাজারে পরিচিত এ নাম।
প্রুফ সমন্বয় করেছেন দারুত তিবইয়ান এর প্রুফ-সমন্বয় পর্ষদের মাওলানা সাইফুল ইসলাম। আল্লাহ তাদের উভয়কেই উত্তম বিনিময় দান করুন।
বইটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন এবং বইটির ব্যাপক পাঠকপ্রিয়তা দান করুন। আমিন।
—সম্পাদনা পর্ষদ
দারুত তিবইয়ান