| বইয়ের নাম | আমি শহিদ সুমাইয়ার উত্তরসূরী (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| প্রকাশনা | মাকতাবাতুস সাহাবা |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
রচনার প্রেক্ষাপট
ফিলিস্তিনের বঞ্চিত এক জনপদ গাজা। এখানকার মানুষগুলোর অপরাধ— তারা মুসলিম এবং হামাস নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দা। ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার পর থেকেই দুর্দশার শুরু ফিলিস্তিনিদের। গাজাবাসীর দুর্দশা যেন একটু বেশিই। পান থেকে চুন খসলে তাদের ওপর নেমে আসে গুলি-বোমা-হত্যা।এই গাজারই একজন অধিবাসী সদ্যবিবাহিতা ডা. সাবাহ কারিম। প্রতিদিন ভোরে ফজর নামাজ আদায় করে বেরিয়ে পড়েন পাথর সংগ্রহের কাজে। তিনি নিজেও অংশগ্রহণ করেন 'পাথর ছোঁড়া যুদ্ধে'।স্থানীয় এক সাংবাদিক জিজ্ঞেস করল: আপনি তো ডাক্তার। তার ওপর নববধূ। আপনি কেন ফুলের বিছানা ছেড়ে পাথরযুদ্ধে অংশগ্রহণ করছেন? জবাবে তিনি কী বলেছেন জানেন? তিনি বলেছেন :“আমি ইসলামের প্রথম শহিদ হজরত সুমাইয়া রা.-এর উত্তরসূরি। এই নিষ্ঠুর পৃথিবীতে ফুলের বিছানা আমার জন্য নয়। আমার ফুলের বিছানা হবে জান্নাতে। ...
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।