| বইয়ের নাম | আমি মুসলমান |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | মুস্তাফিজ ইবনে আনির |
| প্রকাশনা | হসন্ত প্রকাশন |
| পৃষ্ঠা সংখ্যা | 288 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
শুরুজীবন
চরিত্রটির জীবনালেখ্য
মুহাম্মাদ ওরফে আহমাদ—এই একটি নামেই জীবনের যত গতি যত ছন্দ। নামটির সাথে গভীরভাবে মিশে আছে শৈশব, শিক্ষা, আদর্শ, নিষ্ঠা, শিষ্টাচার। আহমাদ অতি উত্তম একটি চরিত্র। আমাদের এই গণতান্ত্রিক, পুঁজিবাদী অসুস্থ সমাজেই বেড়ে ওঠা তার। শেখার শৈশব কাটে ভোরের আলোয় কায়দা বুকে মসজিদে, আর দ্বিপ্রহর স্কুলের মাঠে। অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের চঞ্চল প্রকৃতির সন্তান। প্রচলিত দশটি পরিবারের মতোই তাদের জীবনযাত্রা।
কৈশোর কাটে মাদরাসার চার দেয়ালে আর যৌবন কাটে মাদরাসা ও কলেজের আঙিনায়। কলেজের আঙিনায় শুধু পরীক্ষার সময়টিতে দেখা যেত তাকে। ব্যক্তিগত গাড়িটি মাদরাসার পথেই অধিক চলত, তাই সেও দৌড়াল মাদরাসার সুবিশাল রাস্তা ধরে। দৌড়ে একেবারে সমাপ্ত প্রান্তে। সমাপ্ত প্রান্তে একটি সৃজিত ঘর, ‘দাওরা’ যাকে বলে। এর পরের রাস্তাগুলো বড়োই কষ্টজর্জরিত। ইফতা, উলুমুল হাদিস, তাখাসসুস, উসুলে তাফসির-সহ নানান বিভাগ। আহমাদের পছন্দ-তালিকায় স্থান পায় তাফসির বিভাগ। কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এবং গবেষণা। কুরআন গবেষণার পূর্ব পর্যন্ত তার ক্ষুদ্র ধারণা আর সুবিশাল চিন্তা-ভাবনায় অন্যদের তুলনায় খুব একটা তফাত আসেনি; অন্যদের মতো চার দেয়ালে আবদ্ধ থাকা ভাবনাতেই অনেকটা বেড়ে উঠেছে। তবুও মনে হয় যেন দশজনের সাথে আহমাদের চিন্তা এবং চেতনার আকাশ- পাতাল ফারাক রয়েছে। ভাবনা এবং আচরণবিধিও অন্যদের থেকে ভিন্নরকম। একটু আলাদা। কারও সাথে খুব সহজে তার মিল পড়ে না। কেন পড়ে না...
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।