| বইয়ের নাম | আমার মা আমার জান্নাত (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | আবু তাহের মিছবাহ |
| প্রকাশনা | দারুল কলম |
| পৃষ্ঠা সংখ্যা | 318 |
| সংস্করণ | 2024 |
| ভাষা | Bangla |
প্রিয় পাঠক!
রাত খুব বেশী হয়নি, আশা করি, তুমি জেগেই আছো! দেখো, আকাশে কী সুন্দর জোসনা! চাঁদের শরীর থেকে যেমন জোসনা ঝরছে তেমনি আকাশের শরীর থেকে ঝরছে ঝিরঝির শিশির! এসময় হৃদয় বড় কোমল হয় এবং হয় মমতাসিক্ত। এসময় হৃদয় আপনজনের সঙ্গ কামনা করে!
প্রিয় পাঠক, এসো আমাকে একটু সঙ্গ দাও, আর আমি তোমাকে সিক্ত করি, আমার হৃদয়ে এখন আনন্দের যে তরঙ্গ, সেই স্নিগ্ধ
তরঙ্গপ্রবাহ দ্বারা ।
এই যে একটু আগে একটি শিউলীফুল থেকে যে লেখাটি শুরু হয়েছে, এটি আমার জীবনের সবচে' শুভ্র, পবিত্র ও স্নিগ্ধ কোমল লেখা। আমার বিশ্বাস, এ লেখার প্রতিটি শব্দ ও বর্ণ আকাশ থেকে ঝরেছে আমার প্রাণের উদ্যানে। সেখানে তা অঙ্কিত হয়েছে হৃদয়ের তুলিতে, আর সেখান থেকে কলমের কালি হয়ে ঝরেছে কাগজের বুকে ৷
তো এই লেখাটি সম্পর্কে তোমাকে কিছু কথা বলতে চাই, যাতে আমার আত্মার আনন্দে তোমারও আত্মা হতে পারে আনন্দিত!...
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।