banner image
3% ছাড়
img

আমার বাংলা আমার ভাষা - প্রথম সংকলন (পেপারব্যাক) hardcover

লেখক: ফারজানা আহমেদ তরফদার

৳300.00 ৳ 290.00 ইনস্ট্যান্ট ৳ 10.00 সেভ করুন (3% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Career and Skill Development

প্রকাশনী: Ignite Publications Ltd

সংস্করণ: 2024

সাব ক্যাটাগরি: Language Skill Development

পৃষ্ঠা সংখ্যা: 68


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম আমার বাংলা আমার ভাষা - প্রথম সংকলন (পেপারব্যাক)
ক্যাটাগরি Career and Skill Development
লেখক ফারজানা আহমেদ তরফদার
প্রকাশনা Ignite Publications Ltd
পৃষ্ঠা সংখ্যা 68
সংস্করণ 2024
ভাষা Bangla

বাংলা ভাষায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলার নতুন বই 'আমার বাংলা আমার ভাষা - প্রথম সংকলন'। প্রাথমিকের শেষ ধাপের এই বইটিতে আমরা বাংলা ভাষার নানা আঙ্গিকের লেখা ও ব্যাকরণের প্রয়োজনীয় খুঁটিনাটি দিকগুলো উপস্থাপন করেছি। এজন্য আমরা সংকলনটি সাজিয়েছি গল্প, কবিতা, প্রবন্ধ, আত্মজীবনী, প্রতিবেদন ও বিজ্ঞাপনের নমুনা দিয়ে। এতে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর অংশ বিশেষ, বিজ্ঞানী গ্যালিলিও-র নানা আবিষ্কারের কথা, খেলার মাঠে আনন্দবেদনার অভিজ্ঞতা, নিজের ভুল স্বীকার করার গল্প, অন্যের খুঁত খোঁজা বন্ধুহীন পাখির কাহিনি, অদম্য দৌড়বিদ আবেবে বিকিলার জীবনকথা, বিজ্ঞাপনের ভাষা ও ধরন নিয়ে আলোচনা এবং প্লাস্টিকের ভয়াবহ প্রভাব নিয়ে প্রতিবেদন। শিক্ষার্থীদের লেখালেখির ভিত শক্ত করার জন্য এই বইয়ে অভিধান দেখা, নানারকমের বিষয়ের সাথে সম্পর্কিত শব্দ শেখা এবং বাক্য তৈরির ব্যাকরণগত কৌশলগুলোকে আয়ত্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেয়ার পাশাপাশি বাংলা শব্দ ও ব্যাকরণের বিষয়গুলোকে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে সহজ বর্ণনায় উপস্থাপন করা হয়েছে। নতুন শব্দগুলোর অর্থ ও ব্যবহার দেখানো হয়েছে বিষয়ের সাথে মিলিয়ে। ফলে শিক্ষার্থীরা নতুন শব্দ ও ব্যাকরণের উপযুক্ত ব্যবহার শিখে নিজের লেখায় তা সহজেই ব্যবহার করতে সক্ষম হবে। বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষার্থীরা প্রবন্ধ, চিঠি, আবেদনপত্র, প্রতিবেদন, কবিতা, বিজ্ঞাপন ইত্যাদি লেখার নিয়ম শিখতে ও নিজেই লিখতে পারে। যে কোনো ধরনের লেখা শেখার জন্য লেখার নিয়ম জানা দরকার। তাই ধাপে ধাপে লেখার পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে এই বইটিতে। লেখা শেষে শিক্ষার্থী যেন নিজের লেখা নিজেই মূল্যায়ন করতে পারে তাই প্রতিটি অধ্যায়ের সাথে একটি লেখা সম্পাদনার তালিকা আছে। 

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।