| বইয়ের নাম | আমাদের আকিদা (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | আলী হাসান উসামা |
| প্রকাশনা | কালান্তর প্রকাশনী |
| পৃষ্ঠা সংখ্যা | 168 |
| সংস্করণ | 2023 |
| ভাষা | Bangla |
ভূমিকা
অনলাইনের সুবাদে আকিদা নিয়ে সমাজে বিতর্ক আবারও বেড়েছে। ভেজাল আকিদার ভিড়ে সহিহ আকিদা কেমন যেন হারাতেই বসেছে। বাতিলপন্থিদের একপাক্ষিক প্রচারণা দেখে অনেক সাধারণ মুসলিমের মনেও সংশয় ধরে গেছে। পরিস্থিতি বিবেচনায় এবং অনেক শুভাকাঙ্ক্ষীর একান্ত অনুরোধে আকিদার মৌলিক পাঠগুলো দালিলিকভাবে সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম। গ্রন্থটি থেকে আলিম, তালিবুল ইলম ও জেনারেল এডুকেটেড সকলেই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। গ্রন্থে যথাসম্ভব কুরআন-সুন্নাহর দলিল উপস্থাপনের প্রতিই অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে। দুয়েক জায়গা ছাড়া ইমাম, সালাফ বা আকাবিরের বক্তব্য তেমন আনা হয়নি। কারণ, আকিদা অকাট্য বিষয়; এর জন্য অকাট্য দলিলেরই প্রয়োজন হয়। ব্যক্তির বক্তব্যকে বেশি হাইলাইট করলে এর জবাবে বাতিলপন্থিরা আরও কিছু ব্যক্তি এনে হাজির করে। প্রত্যেক ঘোড়াই হোঁচট খায়, ইলমের ময়দানের সকল শাহসওয়ারেরই কম-বেশি বিচ্যুতি থাকে। এখন সেই বিচ্যুতিগুলোকে কেউ দলিল বানালে ইসলামের আসল রূপই তো বিকৃত হয়ে যাবে। এ কারণে ফিতনার জামানায় মূলে ফেরা দরকার। মূলে ফেরার দাওয়াতকেই বেশি হাইলাইট করা দরকার।
পাঠকের প্রতি গ্রন্থটি একাধিকবার পড়ে যথাযথভাবে হৃদয়ঙ্গম করার অনুরোধ থাকবে। শুরুর দিকের পাঠগুলো খানিকটা জটিল মনে হতে পারে; বাকিগুলো একেবারেই সহজ ও সাবলীল মনে হবে, যেখানে নিজের কথা একেবারে কম, কুরআন-সুন্নাহর হুবহু ভাষ্যই বেশি। শুরুর দিকের জটিল পাঠগুলো কয়েকবার পড়লে এবং পারস্পরিক মুজাকারা (আলোচনা) করে নিলে এগুলোও একেবারে সহজ হয়ে যাবে।
গ্রন্থটি যারা পড়বেন, তারা অন্যদের কাছে এর বার্তা অবশ্যই পৌঁছে দেবেন। সহিহ আকিদার প্রসারে সকলে সাধ্যমতো সর্বোচ্চ অবদান রাখবেন। আর যেকোনো অসংগতি দৃষ্টিগোচর হলে ব্যক্তিগতভাবে অবশ্যই আমাকে অবগত করবেন; পরবর্তী সংস্করণে শুধরে নেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ এ গ্রন্থের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কবুল করুন। জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করুন।
আলী হাসান উসামা
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।