banner image
17% ছাড়
img

ঈশপের গল্প (৪-৮ বছর) hardcover

লেখক: আদিত্য অনীক (সম্পাদক)

৳300.00 ৳ 250.00 ইনস্ট্যান্ট ৳ 50.00 সেভ করুন (17% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Kids & Children's

প্রকাশনী: Aditya Anik Prokashani

সংস্করণ: 2022

সাব ক্যাটাগরি: Stories, Tales, Literature and Novels

পৃষ্ঠা সংখ্যা: 96


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম ঈশপের গল্প (৪-৮ বছর)
ক্যাটাগরি Kids & Children's
লেখক আদিত্য অনীক (সম্পাদক)
প্রকাশনা Aditya Anik Prokashani
পৃষ্ঠা সংখ্যা 96
সংস্করণ 2022
ভাষা Bangla
নীতিকথার সাথে ইশপ নামটি আজ দুই হাজার বছর ধরে বিশ্বব্যাপি ছড়িয়ে আছে। শুরুটা হয়েছিল গ্রিস থেকে এ বিষয়ে সবাই একমত। যদিও এটা কিছুটা অনিশ্চিত যে আদৌ ইশপ নামে কেউ কখনো ছিলেন কিনা। থাকুক বা না থাকুক ইশপের গল্প নামে নীতিগল্পের একটি ধরা গ্রিস থেকে সৃষ্টি হয়েছে। ইতিহাস দ্বারা ইশপের অস্তিত্ব প্রমাণিত না হলেও যে কোনো নীতিগল্পই ইশপের গল্প নামে প্রচলিত। পঞ্চম খ্রিষ্টপূর্ব শতাব্দীর গ্রিক ঐতিহাসিক হিরোডোটাস এর মতে ইশপ খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গ্রিসের তৎকালীন নগর রাষ্ট্র ডেলফিতে বসবাস করতেন। তিনি একজন ক্রীতদাস ছিলেন। কিন্তু প্রচলিত ধর্মমতের বা রাষ্ট্রের বিরোধিতার কারণে ডেলফির মানুষ তাকে হত্যা করেছিল হিরোডোটাসের এই বক্তব্যের পরে ইশপের এবং তার গল্পগুলোর জনপ্রিয়তা দারুণভাবে বেড়ে যায়। অবশ্য প্রথম শতাব্দীর গ্রিক ঐতিহাসিক প্রটার্কের মতে তিনি ছিলেন লিডিয়ার রাজার একজন উপদেষ্টা। ১৬৯২ খ্রিষ্টাব্দে স্যার রজার এল এস্ট্রাঞ্জ নামক জনৈক সম্ভ্রান্ত ব্যক্তি তার নীতিগল্পগুলো বই আকারে প্রকাশ করেন। তিনি তার বইয়ে ইশপকে অদ্ভুত দৈহিক গঠন ও ভৌতিক চরিত্র হিসেবে চিত্রিত করেছিলেন। তার বর্ণিত ইশপের এ চেহারা ছিল তার বুদ্ধি ও প্রজ্ঞার ঠিক বিপরীত। তাকে দেখানো হয়েছে চ্যাপ্ট নাকওয়ালা ও পিঠে বিশাল এক কুঁজওয়ালা একজন কদাকার মানুষ হিসেবে। তার মাথায় ছিল জটপাকানো চুল। মোটকথা তাকে একটি ভুতুড়ে চেহারার মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তার দৈহিক চেহারা যেমনই হোক না কেন তার বুদ্ধিদীপ্ত, মানবিক ও নীতিজ্ঞান সম্পন্ন গল্পগুলি মানুষের মাঝে নৈতিকতার এক মাপকাঠি হিসেবে শত শত বছর ধরে আদরের সাথে প্রচলিত আছে। এ বইয়ে ইশপের সবচেয়ে জনপ্রিয় ৮৮টি গল্প সন্নিবেশিত হয়েছে। আশা করি বইটি পাঠকের মন জয় করতে পারবে।

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।