| বইয়ের নাম | পাঞ্জেগানা অজিফা (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | মাওলানা আনওয়ারুল বারী |
| প্রকাশনা | Nadiatul Quran Foundation |
| পৃষ্ঠা সংখ্যা | 144 |
| সংস্করণ | 2022 |
| ভাষা | Bangla |
প্রাসঙ্গিক কথা
আলহামদু লিল্লাহ, ওয়াসালাতু ওয়াসালামু আ'লা রাসুলিল্লাহ্। আম্মা বা'দ
নির্বাচিত সূরা, দু'আ- কালাম ও পাঞ্জেগানা অজিফাটি লেখার জন্য দীর্ঘদিন থেকেই মনের আকাঙ্ক্ষা । বইটিতে যে সকল বিষয়বস্তু অবতারণা করা হয়েছে, সে সকল বিষয়ে বাজারে বহু বই-পুস্তক রয়েছে। তবে কোন কোন পুস্তকে শুধু ফযীলত লেখা আছে, কিন্তু এর সাথে সূরা লেখা নেই । আবার কোন কোন পুস্তকে সূরা লেখা আছে, কিন্তু রেফারেন্স বা হাওয়ালাসহ ফযীলতগুলো লেখা নেই । কোন কোন পাঠককে বলতে শুনা যায়, 'এই ফযীলতগুলো কোথা থেকে লেখেছে তার কোন হদিস নেই'। এছাড়া আরো কত কথা। এ সকল বিষয়ের প্রতি লক্ষ্য করেই পুস্তকটি প্রণয়নের আয়োজন। এ ছাড়া এ জাতীয় পুস্তক প্রণয়ন করার আরো একটি কারণ। হলো, দীর্ঘদিন থেকেই আমার সহধর্মীনী এ জাতীয় একটি পুস্তক লেখার জন্য আমাকে বারবার প্রেরণা দিচ্ছিল। এমনকি এক পর্যায়ে চাপও সৃষ্টি করতে লাগল । এছাড়া আমার বড় মেয়েও লেখার কাজে কিছু উপকরণ তৈরী করে দিয়েছিল ।
মোটকথা, বিভিন্ন কারণে এ পুস্তকটি লিখতে উৎসাহ পেয়েছি । এ ছাড়া অনেকেই স্ব – স্ব লাইনে সহযোগিতা করেছেন। সকলকেই কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। উল্লেখ্য যে, ছোট-বড় আরো কিছু কারণ রয়েছে, যার ফলে এ পুস্তকটি লেখার প্রয়াস পেয়েছি। তন্মধ্যে কোন কোন লা-মাযহাবি, সালাফী, তথাকথিত আহলে হাদীস ভাইদেরকে ঝাঁড়-ফুঁক, তা'বীয-তুমার ইত্যাদিকে নাজায়েয, শিক, বিদ'আত, হারাম ফতুয়া দেয়ার ঝড় তুলতে দেখা যায়। পুস্তিকাটিতে স্থান সংকুলান না হওয়ার কারণে সংক্ষিপ্তভাবে সর্বশেষে তা'বীযের সনদটুকু লিখে দিলাম । যাতে সাহাবীগণের আমল সম্পর্কে ওয়াক্বিফহাল হওয়া যায়। এ ছাড়া আকাবিরে দ্বীনের সহীহ আমল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের জন্য' কাউলুল জামিল, শিফাউল আ'লীল, শিফাউল আসকাম, জাফরে জলীল, যাদুসাঈদ, বেহেস্তী জেওর ইত্যাদি কিতাবগুলো পাঠ করলেই জানা যাবে। তবে, যে বদ নিয়তের কারণে সালাফী ভাইয়েরা তা'বীয ব্যবহারকে শিরকের ফতুয়া দেন, সে নিয়্যতে তো যে কোন ঔষধ ব্যবহার করাও শিরক হবে। কারণ, সকল ক্ষেত্রেই একমাত্র আল্লাহ তা'আলাকে রোগের আরোগ্য দানকারী মনে করতে হবে।
পরিশেষে অভিজাত পুস্তক প্রকাশক নাদিয়াতুল কুরআন এর কর্তৃপক্ষ নির্বাচিত সূরা, দু'আ-কালাম ও পাঞ্জেগানা অজিফা' প্রকাশের দায়িত্ব নেওয়ায় আমি তাদের আন্তরিক শুকরিয়া জানাচ্ছি। মহান আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুন এবং আমাদের সব ধরনের ইবাদত কবুল করুন আমীন ।
-লেখক
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।