| বইয়ের নাম | সমাজ বিপ্লবের রুপরেখা |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | সাইয়েদ কুতুব (রহঃ) |
| প্রকাশনা | আশ-শিফা পাবলিকেশন |
| পৃষ্ঠা সংখ্যা | 256 |
| সংস্করণ | 2023 |
| ভাষা | Bangla |
সাইয়্যিদ কুতুবের জীবনী
শহীদ সাইয়্যিদ কুতুব, ইন্তিকালের ত্রিশ বছর পরেও যিনি মুসলিম বিশ্বে চলমান ইসলামি পুনর্জাগরণ আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী তাত্ত্বিক হয়ে আছেন। সেই মানুষটির জীবন শুরু হয়েছিল মিশরের আসইয়ুতের কাছে অবস্থিত মুশা অথবা কাহা গ্রামের অন্ধকার এক রাতে। ১৯০৬ সালে তাঁর জন্ম। যুহদ আর ইলমের জন্য তাঁর বাবা গ্রামে একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
সন্তানদের মধ্যে তিনিই সবার বড়। তাঁর ঠিক পরেই ছিলেন তাঁর ভাই মুহাম্মাদ কুতুব, , একজন শক্তিমান লেখক ও দাঈ হিসেবে ভাইয়ের মতোই তিনিও পরবর্তীকালে খ্যাতি অর্জন করেন। তাঁর দুই বোন, আমিনা আর হামিদা, ইখওয়ানের সদস্য হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। বাবা-মায়ের অনুপ্রেরণায় সাইয়্যিদের মধ্যে খুব সহজেই পড়াশোনার প্রতি গভীর ভালোবাসা গড়ে ওঠে। দশ বছর বয়সেই স্থানীয় প্রাইমারি স্কুলে থাকাকালীন তিনি কুরআনের হাফিয হয়ে যান। তিন বছর পর তাঁর পরিবার হেলওয়ানে স্থানান্তরিত হলে তাঁকে কায়রোর দারুল উলুমে ভর্তির উদ্দেশ্যে প্রিপারেটরি স্কুলে ভর্তি করে দেওয়া হয়। দারুল উলুম ছিল একটি নামীদামী টিচার্স ট্রেনিং কলেজ। সাইয়্যিদ ওখানে ১৯২৯ সালে ভর্তি হন।
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।