banner image
25% ছাড়

ফিলিস্তিন প্যাকেজ (পেপারব্যাক) hardcover

লেখক: সাইয়েদ কুতুব (রহঃ) , সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)

৳420.00 ৳ 315.00 ইনস্ট্যান্ট ৳ 105.00 সেভ করুন (25% ছাড়)

In Stock!

 শেয়ার করুন

ক্যাটাগরি: Religious Books

প্রকাশনী: সিয়ান পাবলিকেশন

সংস্করণ: 2025

সাব ক্যাটাগরি: Islamic Regions, Governance, Economics and Politics


সারা দেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা।
বিডি বুকস এ্যাপ থেকে অর্ডার করলে অতিরিক্ত ৫% ছাড় !
  • সারসংক্ষেপ
  • বিবরণ
  • লেখক
  • রিভিউ
বইয়ের নাম ফিলিস্তিন প্যাকেজ (পেপারব্যাক)
ক্যাটাগরি Religious Books
লেখক সাইয়েদ কুতুব (রহঃ) , সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)
প্রকাশনা সিয়ান পাবলিকেশন
সংস্করণ 2025
ভাষা Bangla

মুসলিম বিশ্ব ও ফিলিস্তিন সংকট

মুসলিমবিশ্ব ও ফিলিস্তিন সংকট গ্রন্থটি এক রক্তাক্ত ইতিহাসের ভাষ্য। এতে ফুটে উঠেছে মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল অতীত, বিপর্যস্ত বর্তমান এবং অনিশ্চিত ভবিষ্যতের বাস্তব চিত্র। লেখক অত্যন্ত দরদের সঙ্গে দেখিয়েছেন, কীভাবে মুসলিম সমাজ একসময় জ্ঞান, ইনসাফ ও আদর্শের আলোয় উদ্ভাসিত ছিল, অথচ আজ তা জুলুম, দুর্নীতি ও বিভেদের অন্ধকারে নিমজ্জিত। মঙ্গোল আক্রমণে বাগদাদের পতন থেকে শুরু করে আধুনিক ফিলিস্তিন সংকট—সবই ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি। সত্যের পথ থেকে সরে গিয়ে মুসলিম বিশ্ব আজ স্বার্থপরতা ও রাজনৈতিক তোষামোদের শিকার।  লেখক স্পষ্ট করেছেন—এই বিপর্যয় আকস্মিক নয়; বরং এটি বহু দিনের অবহেলা, অনৈক্য ও অবিচারের পরিণতি। নেতৃত্বের দুর্বলতা, নৈতিক স্খলন এবং বিভেদের বিষ মুসলিম সমাজকে গভীর সংকটে ফেলে দিয়েছে। যা মূলত নবি ও খলিফাদের আদর্শকে উপেক্ষা করার অনিবার্য পরিণতি।  মুসলিম উম্মাহ বিলাসবিপুল জীবনযাপনে আচ্ছন্ন। ফিলিস্তিনে নিরপরাধ মানুষের রক্ত ঝরছে, নিষ্পাপ শিশুদের কান্না আকাশে প্রতিধ্বনিত হচ্ছে। অথচ ক্ষমতাধর রাষ্ট্রগুলোর ছায়াতলে আশ্রয় গ্রহণই যেন প্রধান মুসলিম রাষ্ট্রগুলোর একমাত্র নীতিতে পরিণত হয়েছে।  লেখক নির্মোহ বিশ্লেষণের মাধ্যমে দেখিয়েছেন—ইতিহাসের শিক্ষা গ্রহণ ছাড়া মুসলিম উম্মাহর পুনরুত্থান সম্ভব নয়। এই গ্রন্থ তাই শুধু অতীতের দলিল নয়, বরং ভবিষ্যতের পাথেয়—মুসলিম উম্মাহর আত্মজাগরণের পথনির্দেশিকা।

ইহুদিবাদের বিরুদ্ধে সংগ্রাম

তুফানুল আকসা’র পরবর্তী সময়ে হামাসের মুখপাত্র আবু উবায়দা যখন ফিলিস্তিনের মুক্তিসংগ্রামকে জিহাদ বলে আখ্যা দিলেন তখন এই জিহাদের সাথে সারা দুনিয়ার সকল মত ও পথের মানুষ সংহতি প্রকাশ করে। জুলুমের বিরুদ্ধে এই জিহাদ একটি গ্লোবাল ফেনোমেনা হিসেবে আবির্ভূত হয়।  ‘ইহুদিবাদের বিরুদ্ধে সংগ্রাম’ বইতে সাইয়েদ কুতুব শহীদ রহ. এই পথনির্দেশই দিয়েছিলেন বহু বছর আগে। তার স্বভাবসুলভ দূরদর্শিতায় তিনি মুসলিম উম্মাহর প্রকৃত সংকটটি আঁচ করতে পেরেছিলেন। তিনি বলছেন, এই সংগ্রামে বিজয়ের একমাত্র পথ ইমান আর জিহাদ। তিনি আহ্বান জানিয়েছেন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার, নিজেদের শেকড়ে ফিরে যাওয়ার। না হয় নিপীড়নবাদী ইহুদিবাবাদী ও সাম্রাজ্যবাদী গোষ্ঠীর অত্যাচার থেকে সবুজ ও সুন্দর এই পৃথিবীকে কখনোই মুক্ত করা যাবে না। জুলুমের বিরুদ্ধে জিহাদের গ্লোবাল ফেনোমেনাকে বাস্তবায়ন করা যাবে না।  কুতুব রহ. আরও দেখিয়েছেন, অতীত থেকে বর্তমান—ব্রিটিশ উপনিবেশবাদ থেকে আধুনিক আমেরিকা আর রাশিয়ার রাজনৈতিক মঞ্চ—সবখানেই ইহুদিরা ইসলামের শেকড়ে আঘাত হেনেছে, মুসলিম উম্মাহকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র বুনে চলেছে। এই হীন সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র ভেঙে ফেলতে হলে কী করতে হবে? সাইয়েদ কুতুব রহ. তার উত্তর দিয়েছেন—একটা দৃঢ় কর্মপন্থা, যেখানে ঐক্য আর সংগ্রামই একমাত্র অস্ত্র।

গ্রাহকের রিভিউ তালিকা

কোনো রিভিউ পাওয়া যায়নি

সম্পর্কিত বই

এই লেখকের অন্যান্য বই

BDBooks অ্যাপে দেখুন?

আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।