ব্যাটটা আমার চোখ এবং নাকের মাঝেখানটাতে আঘাত করে বসল। আমি চোখে অন্ধকার দেখলাম। তারপর সেই মুহুর্ত থেকে আর কোনো কিছু মনে ছিল না। ব্যাট আমার মুখে এমন জোরে আঘাত করেছিল যে, নাকটি ভেঙ্গে গেল। তারপর সেটি একটি বিকৃত ইউ-আকার নিয়ে নিল। আঘাতটি আমার মাথার খুলির ভিতরে পৌঁছে গিয়েছিল এবং সেখানকার টিস্যুকে পর্যন্ত ক্ষতিগ্রস্থ করে তুলেছিল। যার ফলে ততক্ষনাৎ মাথাটা ফুলে উঠল। এক সেকেন্ডের ভগ্নাংশে আমি একটি ভাঙা নাক, একটি ফুলে উঠা মাথার খুলি এবং দুটি আঘাতপ্রাপ্ত চোখ উপহার পেয়ে গেলাম।
যখন চোখ খুললাম, তখন কিছু লোককে আমার দিকে তাকিয়ে থাকতে দেখলাম। আর কিছু লোককে দৌড়ে আসতে দেখলাম আমাকে সাহায্য করার জন্য। নীচে তাকিয়ে দেখতে পেলাম আমার জামাতে লাল লাল রক্তের দাগ। এক সহপাঠী আমার পরিহিত শার্টটিকে পিছন দিক থেকে নামিয়ে হাতে দিয়ে দিয়ে দিল। সেটিকে আমি ভাঙ্গা নাক থেকে ছুটে আসা রক্তের স্রোত রোধ করতে ব্যবহার করলাম। এসব দেখে আমি হতবাক এবং বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। তখনও জানতাম না যে আমার আঘাতটা কতটা সিরিয়াস।