দুই.
একটুখানি অতীত-ঝলকানি
মক্কায় একটু আগে সূর্য ডুবেছে। অন্ধকার নামতে শুরু করেছে। রাত গভীর হলে এই অন্ধকার আরও গাঢ় হবে । কৃষ্ণকালো হবে। কিন্তু কাবার আঙিনা কোলাহলমুখর । মানুষের আনাগোনায় সরব। নারী-পুরষেরা কাবা তাওয়াফ করছে। একদল যাচ্ছে, আরেকদল আসছে। এখানে এসে একবার ঘুরে না গেলে কারো মন যেনো ভালো থাকে না ।
একটু আগে বিবি খাদিজাও এসেছেন। অন্যদের সাথে তাওয়াফ করছেন। চক্কর দিচ্ছেন আর একের পর এক দুআ করছেন । দুআ করছেন নিজের জন্যে। নিজের ব্যবসা- বাণিজ্যের সফলতার জন্যে। কিন্তু এই দুআ যেনো তার মুখে উচ্চারিত হওয়ার আগেই আল্লাহ কবুল করে নিয়েছেন! ব্যবসায় বরকত ঢেলে দিয়েছেন আল্লাহ। দিনে দিনে তার ব্যবসা বেড়েই চলেছে। দেশে দেশে বিস্তৃত হয়ে চলেছে । তাওয়াফের ভেতরেই খাদিজার মনে এলো বুঝি অনেক
...