| বইয়ের নাম | ইসলামের ইতিহাসে সাহসী কিশোরদের গল্প (হার্ডকভার) |
|---|---|
| ক্যাটাগরি | Kids & Children's |
| লেখক | সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.) |
| প্রকাশনা | Salman Prokashoni |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | 2023 |
| ভাষা | Bangla |
লেখক মহোদয়ের কথা
শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানীরা এক্ষেত্রে একমত, লক্ষ্যভেদী ও প্রাণোদ্দীপ্ত কাহিনীমালা শিক্ষা-দীক্ষা ও চরিত্র গঠনে ঈমানী ও ধর্মীয় অনুভূতি সৃষ্টিতে প্রধান শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে, বিশেষত যখন সে সব গহিনীতে ঈমান, ইয়াকীন, ধর্ম ও রিসালাতের রঙ মিশে থাকে। এ গল্প কংবা কাহিনী যদি শিশু-কিশোরদের বুদ্ধি ও বোধশক্তি অনুযায়ী লেখা হয় এবং সে ভাষায় লেখা হয় যে ভাষায় তারা সহজভাবে বোঝে, আত্মস্থ করতে পারে এবং তা থেকে রস আস্বাদন করতে পারে, তখন সে সব গল্প-কাহিনী শিশু-কিশোরদের জন্যে শিক্ষা নিকেতনের ভূমিকা পালন করে, যেখান থেকে তারা মনের ওপর কোনো ধরনের বোঝা কিংবা কোনো ধরনের বিরক্তিবোধ ছাড়াই শিখবে উত্তম ও ভালো ভালো চরিত্র, মহৎ আদর্শ, অনুপম নৈতিকতা। লাভ করবে কোমল মহান সব অনুভূতি।...
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।